শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

টেকনাফে বিজিবির অভিযান: ১০ কেজি স্বর্ণ ও মোবাইলসহ গ্রেফতার-২ 

ফরহাদ রহমান,টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি।।
 কক্সবাজারের টেকনাফ বিজিবির বিশেষ অভিযানে ১০ কেজি ৫ গ্রাম বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশী নগদ ৪ লক্ষ ৭৮ হাজার ২৪০/- টাকা, মিয়ানমার মুদ্রা ২ লক্ষ ২৯ হাজার ৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছেন টেকনাফ বর্ডার গার্ড (বিজিবি)।
গ্রেফতারকৃতরা হলো,মিয়ানমার মংডু থানার সোদাপাড়া গ্রামের মৃত ইউনুছের ছেলে মোঃ হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার মৃত সুলতানের ছেলে মোঃ আনোয়ার (৩০)।
টেকনাফ বিজিবি-২,ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
 সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে
গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ  বিজিবি-২, ব্যাটালিয়ন এর অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে টেকনাফ পৌরসভাস্থ অলিয়াবাদ  এলাকায় মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের বড় চালান ও মাদকদ্রব্যসহ একটি বাড়ীতে অবস্থান করছেন।
এ সংবাদের ভিত্তিতে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল দ্রুত অলিয়াবাদ এলাকায় গমন করে পূর্বে প্রাপ্ত বর্ণনা অনুযায়ী সন্দেহভাজন
বাড়ীটিতে এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে ঘেরাও করে তল্লাশী অভিযান পরিচালনা করেন।  বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়ীতে অবস্থানরত সন্দেহভাজন ২ ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল উক্ত চোরাকারবারীদের স্বর্ণের দুইটি ব্যাগসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যাগের ভিতর থেকে  ১১ কোটি ৫২ লক্ষ টাকা মূল্যমানের ১০ কেজি ৫ গ্রাম বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বার,
বাংলাদেশী নগদ ৪ লক্ষ ৭৮ হাজার ২৪০/- টাকা, মিয়ানমার মুদ্রা ২লক্ষ ২৯ হাজার ৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উল্লেখ্য,চোরাকারবারীদের
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময় মিয়ানমার থেকে স্বর্ণালংকার এবং মাদকদ্রব্য (বিশেষ করে ইয়াবা ট্যাবলেট) বাংলাদেশে বিক্রি করার উদ্দেশ্যে পাচার করে থাকেন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশী নগদ টাকা এবং মিয়ানমার মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করা হয়। গ্রেফতারকৃত ২ জন আসামীকে মোবাইল ফোনসহ তাদের বিরুদ্ধে সরকারী কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ
চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপার্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ বিজিবি-২ ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন আহমদ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...