শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

ইবি’র শেখ হাসিনা হলে থাকা বহিরাগত ছাত্রীদের নেমে যাওয়ার নির্দেশ

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে অবস্থানরত অন্য হলের ছাত্রীদের নেমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আবাসিক শিক্ষার্থীদের নিজ নামের বরাদ্দকৃত সীটেই অবস্থান করতে বলেছে হল কর্তৃপক্ষ। শনিবার (৭ সেপ্টেম্বর) হল কর্তৃপক্ষ থেকে এই সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়।
নোটিশে বলা হয়, দেশরত্ন শেখ হাসিনা হলের সকল আবাসিক ছাত্রীদের নিজ নামের বরাদ্দকৃত সীটে ৭ সেপ্টেম্বর থেকে আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত হলে অবস্থান করতে বলা হলো এবং বহিরাগত ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো।
এই বিষয়ে কথা হয়েছে হলের একাধিক ছাত্রীর সঙ্গে। তারা অভিযোগ করেছেন, অনেক সিনিয়র শিক্ষার্থীকে এক সিটে ডাবলিং করে থাকতে হয়। অথচ রাজনৈতিক সুপারিশে অনেক জুনিয়র সিঙ্গেল সিটে থাকেন। অনেকেই আবার হলে অবৈধভাবে অবস্থান করছেন, তাদের লিগ্যাল সিটও নাই। আমরা চাই সবার যার যার সিটে নিয়মানুযায়ী অবস্থান করুক। অবৈধভাবে কেউ যেন হলে অবস্থান না করতে পারে সেজন্য কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
হলের সহকারী রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক বলেন, ছাত্রীদের দাবির প্রেক্ষিতে এই নোটিশ দেওয়া হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...