শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

আন্দোলনে নিহত ৫৪ পুলিশের মৃত্যু: তদন্ত করে মামলা হবে: আইজিপি

 

অনলাইন ডেস্ক।।

 

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৫৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজপি) মো. ময়নুল ইসলাম।

বুধবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, আন্দোলনে ৫৪ জন পুলিশ সদস্য শহীদ হয়েছেন। প্রতিটি  মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করে মামলা হবে।এছাড়াও থানা ভাঙচুর হয়েছে, প্রায় ৩’শ এর বেশি অপারেশনাল গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এগুলো মেরামতে সময় লাগবে।

 

পুলিশের কাজ দ্রুতই দৃশ্যমান হবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সংস্কারের সুযোগ আমরা পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবদান আছে। পুলিশ সঠিকভাবে কাজ করছে। ব্যাপক রদবদল ও বদলি হচ্ছে, পুলিশের কাজ দৃশ্যমান হবে অতিশিগ্রই।

অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, লাইসেন্স বাতিল করা অস্ত্র অবৈধ। অনেক অস্ত্র পাচ্ছি। অভিযান শুরু হয়েছে। ভালো ফল পাচ্ছি।
শ্রমিক বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, শিল্প এলাকায় সব পক্ষের সঙ্গে সংলাপ করছি। কালও (বৃহস্পতিবার) মিটিং হবে। পাশাপাশি অন্যায় কর্মে যারা আছে তাদেরকেও ছাড় দেবো না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন চলবে এবং মামলার আসামিদের আইনের আওতায় আনা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...