শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা চান: আইএসপিআর

অনলাইন ডেস্ক।।

 

সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও পুলিশ সহায়তা করছে। এ বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে সোমবার (৫ আগস্ট) আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। ছাত্র-জনতার গনআন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পর থেকে দেশের বিভিন্ন জেলা থানা, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এমনকি সংখ্যালুঘুদের বাড়ি ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটছে।

থানা ও পুলিশের ওপর হামলার ঘটনা ব্যাপকভাবে ঘটেছে। ফলে থানাগুলোতে কোনো পুলিশ নেই। ঢাকা সহ কোনো জেলা শহরের সড়কে নেই ট্রাফিক পুলিশও।

এদিকে মঙ্গলবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ-আল-মামুন বলেন, তিনি অনুরোধ করছেন যে সকল পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাগুলোতে আক্রমণের ঘটনা সংঘটিত না করার বিষয়ে রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেন সবাইকে আহ্বান জানান।দেশের সুরক্ষায় পুলিশ বাহিনীকে কাজে মনোনিবেশের জন্য অনুরোধ জানান।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...