শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

রাজধানীতে ছাত্রলীগ নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

অনলাইন ডেস্ক।।

 

রাজধানী ঢাকার লালবাগের একটি সাবলেট বাসা থেকে শায়লা আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

 

জানা গেছে, শায়লা আক্তারের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামে। বাবার নাম আল আমিন শিকদার এবং মা লাকি বেগম। শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল শায়লার মরদেহের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, রসূলবাগ লালবাগ রোডের ১৬৭/২/এ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন তিনি। ২৭ আগস্ট রাত ১১টার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান। এরপর ২৮ আগস্ট সকাল ১০টার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন, ফ্যানের হুকের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা। পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে বেলা পৌনে ৪টার দিকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শায়লার গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ রয়েছে  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...