শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

না’গঞ্জ তোলারাম কলেজে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত 

নিজস্ব সংবাদদাতা।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের শহীদ শিক্ষার্থী এবং আহতদের স্মরণে স্মৃতিচারণ, আর্থিক সহায়তা ও দোয়ার আয়োজন করেন কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সোমবার (১৯ আগস্ট) সকালে কলেজের পদ্মা মিলনায়তনে এ স্মৃতিচারণ, আর্থিক সহায়তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরকারী তোলারাম  কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ৷
অনুষ্ঠানের শুরুতেই সমবেত জাতীয় সংগীত পরিবেশনের পর শহীদদের প্রতি সম্মানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুভ সূচনা হয়৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২৯ জুন হতে ৫ আগস্ট পর্যন্ত পুরো ঘটনা নিয়ে ইতিহাসমূলক কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্ভোদন হয়৷ যেটির রচয়িতা কবি নিরব রায়হান। তাঁর কন্ঠেই এটি পাঠ করা হয়৷
নিরব রায়হান ও সাইদুর রহমান’র উপস্থাপনায় এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- অমিত হাছান, মাহফুজ খান, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, মোঃ জাহিদ, সাইফুল সহ অন্যান্য শিক্ষার্থীরা। আরও বক্তব্য রাখেন- সকল শিক্ষক ও বিভাগীয় প্রধানদের পক্ষ থেকে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা ক্যাডার অফিসার্স কাউন্সিলরের সম্পাদক মোহাম্মদ মইনুল আশরাফ।
কলেজের পক্ষ থেকে তিন জন শহীদ পরিবারকে  দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ পরিশেষে সকল শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতার কামনায় সরকারী তোলারাম কলেজ জামে মসজিদের ইমাম আব্দুল মোমেন
মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...