শিরোনাম
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় টেকনাফে বিজিবির নজরদারি বৃদ্ধি প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে

ঢাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা

 

অনলাইন ডেস্ক।।

ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের রুটিন কনস্যুলার পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে।

যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে অনুগ্রহ করে কনস্যুলার বিভাগের নিয়মিত সব পরিষেবা পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।

একইসঙ্গে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের নেওয়ার জন্য তাদের ওয়েব ঠিকানায় আবেদন করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। এছাড়া সেবাপ্রত্যাশীদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে দূতাবাসের ই-মেইল ঠিকানায় মেইল করারও পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য,  এর আগে, সোমবার (১২ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সাথে চলাফেরা করারও নির্দেশনা দেয়া হয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...