শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

জুড়ীতে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ

 

মৌলভীবাজারের জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের খন্ডকালীন শিক্ষক জাকারিয়া মাসুদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা,বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

শনিবার (২৪ আগষ্ট) বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে মানববন্ধনে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা দাবি করেন,তাদের গনিত বিষয়ের খন্ডকালীন প্রভাষক জাকারিয়া মাসুদকে হেয় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূকশিমইল স্কুল এন্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার পোস্ট করেন।সেখানে জাকারিয়া মাসুদকে অতিরিক্ত টাকা,অগ্রিম টাকা নিয়ে প্রাইভেট পড়তে ছাত্রদের বাধ্য করার কথা বলা হয়।এরপর থেকে জুড়ী কলেজের বিজ্ঞানের শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে প্রতিবাদ করে আসছেন।শিক্ষার্থীদের অভিযোগ,জহিরুল ইসলাম সরকার ও প্রাইভেট পড়ান এবং একটি কোচিং সেন্টার খুলেছিলেন।সেই থেকে জাকারিয়া মাসুদের সাথে তার দ্বন্দের জেরে তাকে হেয় করতে এ রকম কথা বার্তা লিখেছেন। শিক্ষার্থীদের পক্ষে এ সময় বক্তব্য রাখেন জুড়ী সরকারি কলেজের ২০২২-২০২৪ সেশনের বিজ্ঞানের ছাত্র মোস্তাফিজুর রহমান,শাওন দাস,তমা আক্তার,কাওসার আহমদ,মাছুমা আক্তার প্রমুখ। এ সময় তারা তাদের শিক্ষককে কলেজে পুনরায় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে সংশিষ্টদের প্রতি আহবান জানান।এবং দোষী শিক্ষক জহিরুল ইসলাম সরকার ক্ষমা না চাইলে পরবর্তীতে আবারও আন্দোলনের হুমকি প্রদান করেন। এ বিষয়ে ভূকশিমইল স্কুল এন্ড কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার বলেন,সরকারি নীতিমালা অনুযায়ী নিজ কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো যায় না।জাকারিয়া মাসুদ বই চুক্তির বিনিময়ে প্রাইভেট পড়ান।আমি একজন শিক্ষক,সচেতন নাগরিক হিসেবে বিষয়টি তুলে ধরেছি।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...