শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

চার দফা দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের শাহবাগ অবরোধ 

 

অনলাইন ডেস্ক।।

 

সংখ্যালঘুদের নিরাপত্তা ও চার দফা দাবিতে শাহবাগে অবরোধ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

শুক্রবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শনিবার ৩টায় ঘোষনা দিয়ে আবারও অবরোধের করেছে তারা।

শুক্রবার তারা জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ আসেন। এতে শাহবাগের চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা শাহবাগ ত্যাগ করলে যান চলা স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের চার দফা দাবি সমূহ 
১. সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে
২. সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে
৩. সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সব ধরনের হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে
৪. সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।

এ সময় সংঘ বাংলাদেশের সভাপতি শান্তি রঞ্জন মণ্ডল বলেন, ‘আমাদের হিন্দুদের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে। কিন্তু সেখানে নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই। প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার জন্য অনেকে বর্ডারে গিয়ে বসে আছে। তাদের সম্মানের সঙ্গে বাড়িতে আনার ব্যবস্থা করতে হবে। আজ থেকে একটা হিন্দু বাড়ি, মন্দির যেন পাহারা দিতে না হয়। যেভাবে মসজিদ পাহারা দিতে হয় না, সেভাবে মন্দিরও যেন পাহারা দিতে না হয়।
আন্দোলনে অংশ নেওয়া নয়ন চক্রবর্তী বলেন, ‘দেশটা তো সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। জামায়াত বা অন্য যে কেউ ক্ষমতায় আসুক, আমাদের কোনও সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই।’

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী দিপংকর চন্দ্র শীল বলেন, ‘আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা নিরাপত্তা চাই। সব সনাতনী হিন্দু সম্প্রদাঢের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা এই আন্দোলন চালিত যাবো।’

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...