শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

গণহত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জে বিএনপির গণমিছিল-অবস্থান কর্মসূচি

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে গণ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে লৌহজং উপজেলা বিএনপি।আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কনকসার ইউনিয়নের সিংহের হাটি মাঠ থেকে একটি গণমিছিল বের হয়।মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়দৌর বাজার এলাকার পুরাতন থানা মাঠে এসে শেষ হয়।পরে সেখানে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
উপজেলা বিএনপির সদস্য সচিব অপু চাকলাদারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব আলী ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা,উপজেলা যুবদলের আহবায়ক মোক্তার খান,সদস্য সচিব পাভেল মোল্লা, বিএনপি নেতা শাহ কামাল ঢালী,মহিলা দলের সভানেত্রী রোকেয়া বেগম,সাধারণ সম্পাদক আলেয়া ইসলাম,শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও গুমসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিচারের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৬ বছর দেশটাকে সন্ত্রাস-নৈরাজ্যের আখড়া হিসেবে তৈরি করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তারা চাঁদাবাজি থেকে শুরু করে গুম হত্যার লিপ্ত ছিল।তবে ছাত্র জনতার প্রতিরোধ প্রতিবাদে সন্ত্রাস মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছে দেশের কোটি কোটি মানুষ।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...