শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো বাংলাদেশ ব্যাংকে

 

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত  জানিয়েছেন।

বিভিন্ন সময় আবেদন, নিবেদন ও সাংবাদিকদের কর্মসূচির পরও বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকার দেওয়া হয়নি। হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা উঠে গেল।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান বলেন, কিছু সীমাবদ্ধতার কারণে আমরা বিভিন্ন অনিয়মের তথ্য প্রকাশ করতে পারিনি।

তবে এখন আমরা সকল কিছু তুলে ধরব। আপনাদের আসা লাগবে না, আমরা আপনাদের কাছেই পৌঁছে দেব।

বিভিন্ন ব্যাংকে উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকের যে সকল শাখা ঝুঁকিপূর্ণ মনে হবে সেসব শাখা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিবে স্ব স্ব ব্যাংক।তাছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে করে অনকল যে কোনো প্রকার হাঙ্গামা মোকাবিলা করা যায়। এছাড়া যাতে কোনো টাকা দেশের বাইরে পাচার হতে না পারে, সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের ল ডিপার্টমেন্ট কাজ করবেন।

নতুন সরকারের অপেক্ষায় উল্লেখ করে কাজী সাইদুর রহমান বলেন, দেশের ইকোনমিক ক্ষতি হয় এমন সংবাদ আপনারা করবেন না। দেশের জন্য উপকার সেই নিউজ অবশ্যই করবেন।

মানসিক দুর্বলতার কারণে মঙ্গলবার গভর্নর আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে আসেনি জানিয়ে ডেপুটি গভর্নর বলেন, গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে আজ কথা হয়েছে, মানসিকভাবে তিনি অসুস্থ আছেন।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, মো. খুরশিদ আলম, ড. মো. হাবিবুর রহমান ও নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...