শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

সহিংসতা পরিহার করে সুষ্ঠু রাজনীতিতে ফিরতে সকল দলগুলোকে আহ্বান জানান সেনা প্রধান

পুলিশ স্বাভাবিক কাজে ফিরলে আমরা ব্যারাকে ফেরত যাব: সেনাপ্রধান ওয়াকার উজ-জামান।

 

অনলাইন ডেস্ক।।

 

পুলিশ বাহিনী সারাদেশে ঠিকভাবে কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।

সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে সৈনিকদের ব্রিফ দেয়ার পর তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
এসময় তিনি বলেন, পুলিশকে আরও সুসংঘটিত করতে হবে। তাহলে নিশ্চিত যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আমরা এজন্য দিনরাত কাজ করে যাচ্ছি, আমাদের সেনাবাহিনী সমস্ত ডিভিশনে আছে। ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুততম সময়ে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে।’

 

তিনি আরও বলেন, ‘খুলনা বিভাগের পরিস্থিতি এখন খুব স্বাভাবিক। স্বাভাবিক সময় যে পরিমাণ অপরাধ হয়, এখন সেটাও হচ্ছে না।’
থানার কার্যক্রম শুরুর ব্যাপারে তিনি বলেন, সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত সারাদেশে ৯৫% এর উপর থানার কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে। আর ঢাকা শহরে ৮৫% এর বেশি থানায় স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে।

সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে তিনি বলেন, সারাদেশের ২০টি জেলায় মাত্র ৩০টি মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে। যার মধ্যে অধিকাংশই হলো মন্দিরে অগ্নিসংযোগ এবং লুটপাট। তবে এগুলোর মধ্যে অধিকাংশ ঘটনা সংঘটিত হয়েছে পলিটিক্যাল কারণে।
এসময় সেনাপ্রধান আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।

এসময় তিনি সকল সহিংসতা পরিহার করে জনগণের জন্য সুষ্ঠু রাজনীতি করতে রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানান।

এর আগে, সেনাপ্রধান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে নানান বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...