অনলাইন ডেস্ক।।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন যুবদল। মঙ্গলবার (১৩ আগস্ট) সংগঠনটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।
এতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনার মধ্য দিয়ে দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নির্মমভাবে হত্যা, ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী-সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে শত শত প্রাণ কেড়ে নেওয়ার ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আগামীকাল ১৪ এবং ১৫ আগস্ট সব জেলা, মহানগর, থানা-উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন স্ব স্ব ইউনিট নেতৃবৃন্দকে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেছেন।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.