ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৩ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান নাসিক বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার অকাল মৃত্যু টেকনাফে পুলিশের অভিযানে, ২৪ ঘন্টা মধ্যে ৫ অপহৃত উদ্ধার বাতিল হচ্ছে ৬ বিষয়ে অনার্স, যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর কোর্স রূপগঞ্জে ওজু শেখানোর নামে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার গন্ধর্বপুর পানি শোধনাগার রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করবে: মির্জা ফখরুল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত মতিঝিলে দিনের আলোয় জনসম্মুখে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই শিশু রামিসা ধ/র্ষ/ণ-হ/ত্যা/য় ঘাতক দম্পতি সোহেল-স্বপ্নার মৃ/ত্যু/দণ্ড অনলাইন নিউজ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করে গেজেট প্রকাশ বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয় পেয়েছেন মাসুদুজ্জামান আজ ৭ই জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস বক্তাবলী-আলীরটেক’র মানুষের স্বাস্থ্যসেবায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আহ্বান সদর ইউএনও’র বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান প্রিয় দল ব্রাজিলের শাড়িতে ‘হেক্সা’র বার্তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী হিমি ইরানে আবারও মার্কিন হামলা,  আইআরজিসির পাল্টা আক্রমণ ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ ১৭ আসামি গ্রেপ্তার কুষ্টিয়া সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ফিফা বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখাবে দেশীয় তিন টিভি চ্যানেল পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, কোনো হতাহত নেই ফের পদ্মা নদীতে পরে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধান আলী আকবর খানের পদত্যাগ রেখা গুনের প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের গভীর শোক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক-৪ আইভীর বাড়ির সামনে পুলিশের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন মোহাম্মদপুরে এসে ছিনতাই শেষে, নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রটি অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন দীর্ঘ এক বছর পর কারামুক্ত হয়ে নিজ কুটিরে ফিরলেন আইভী মার্কিন শিশু অপহরণচেষ্টা: টেকনাফে গ্রেপ্তার-৩ জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ অবশেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক মেয়র আইভী ব্যাটারিচালিত অটোরিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর শিগ্রই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে রাজধানীজুড়ে অব্যাহত থাকবে তীব্র দাবদাহ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা খানজাহান আলী মাজারের দিঘিতে এবার এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন আসছে বাজেটে অটোরিকশা থেকে হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের চিন্তা রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা দেশে ফের বাড়ল জ্বালানি তেলের দাম নারায়ণগঞ্জে সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েক এলাকায় জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু না’গঞ্জে ‘‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’’ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ টেকনাফে ১৬-এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নারায়ণগঞ্জে যাত্রীবেশে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার-১ শনিবারও খোলা থাকবে সরকারি-বেসরকারি ব্যাংক, লেনদেনের সময় কখন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ যুবক আটক সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ম পর্যায়ে ১৩ হাটের ইজারা পেলেন যাঁরা নারায়নগঞ্জ সদর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ​সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্রুত বিচার নিশ্চিত নিষ্পত্তির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে: রায়হান কবির নারায়ণগঞ্জ সদরে এবার ১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র বিক্রি স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে ছুটি ৫ দিন চেম্বার আদালতেও আইভির জামিন, মুক্তিতে এখন আর বাধা নেই ঈদুল আজহার তারিখ জানাল সৌদিআরব, বাংলাদেশে কবে আগামী ১৯ মে থেকে নারায়ণগঞ্জে শুরু ‘ভূমিসেবা মেলা নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন প্রিমিয়ার ব্যাংকে না’গঞ্জ শাখায় বিশাল অংকের ‘অর্থ আত্মসাত করেছেন ব্যাংক কর্মকর্তারা টেকনাফে ৪’শ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা টেকনাফ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্রিটেনের কাউন্সিলর নির্বাচনে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত  নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলায় আসামি-১০, গ্রেপ্তার-৪ যোগদানের মাত্র সাত দিনের মধ্যে মৌলভীবাজার এসপি প্রত্যাহার মৌলভীবাজারে নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ নারায়ণগঞ্জে লিকেজ থেকে বিস্ফোরণ: পাঁচজনের কেউই আর বেচে নেই গাজীপুরে পাঁচ খুন: হত্যাকারী সেই ফোরকানকে নিয়ে নতুন চাঞ্চল্যকর মোড় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ ঢাকাগামী লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক-২ নারায়ণগঞ্জে আবারও খূন: এবার ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কমলগঞ্জে শুক্লা সিনহা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে মানবপাচারকারী চক্রের মূল হোতা শাকের মাঝি আটক কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার শ্রীমঙ্গলে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাই সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই অপরাধ দমন ও মাদক নির্মূলে পুরস্কৃত নারায়ণগঞ্জ র‍্যাব-১১ চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারে ঝুলছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নিথর দেহ গাজীপুরে নৃশংস ৫ খু/ন: ময়নাতদন্তে বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য ঢাকা মেডিকেলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেয়ার প্রতিবাদে মানববন্ধন ফের আইভীর জামিন স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ’সহ ইয়াবা জব্দ নারায়ণগঞ্জে ফের গ্যাস লিকেজে বিস্ফোরণ; একই পরিবারের দগ্ধ-৫ পরকীয়া সন্দেহের জেরে ইয়াছিনকে শ্বাসরোধে হত্যা: পিবিআই

শিক্ষক-জনপ্রতিনিধি পদত্যাগের দাবিতে উত্তাল কুলাউড়ায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৬:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বকস্ ও তেলিবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদের পদত্যাগের দাবিতে পৃথক পৃথক স্থানে অবস্থান কর্মসূচি, মানববন্ধন, সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। রোববার (১৮ আগস্ট) এসব কর্মসূচি পালন করা হয়। জানা যায়, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে তারা স্মারকলিপি জমা দেন। হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ বকস্ গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে এলাকায় নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেন। এতদিন তার ভয়ে সাধারণ জনগণ মুখ না খুললেও সরকার পরিবর্তন হওয়ার পর থেকে চেয়ারম্যান আত্মগোপনে চলে যান। এতে ইউনিয়নের জনগণ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রেক্ষিতে স্থানীয় কটারকোনা বাজারে শতশত বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ও বিক্ষুদ্ধ জনতা চেয়ারম্যান ওয়াদুদ বকসের পদত্যাগ চেয়ে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেন। এতে বক্তব্য রাখেন শিক্ষার্থী তারেক আহমদ, জয়নুল ইসলাম, রহিম রহমান, রায়হান আহমদ, ফাহমিদা ইয়াছমিন, সুমাইয়া আক্তার, সিমলা আক্তার ও এলাকাবাসীর পক্ষে হারুনুর রশীদ। এদিকে উপজেলার শরিফপুর ইউনিয়নের তেলিবিল উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষক নোমান আহমদের পদত্যাগ চেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী বিশাল মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন। অবিলম্বে তারা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন। এসময় বিক্ষোভকারীরা ভারত-বাংলাদেশের ট্রানজিট সড়ক(শমশেরনগর-চাতলাপুর) কয়েক ঘন্টা অবরোধ করে রাখে। বিক্ষুব্ধরা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থী হাসান, শাহজাহান খান, মিছবাহ, জনি ও লিপি, এলাকাবাসীর পক্ষে সাবেক শিক্ষার্থী মইনুল ইসলাম, আলী এম আক্তার, প্রবাসী ব্যবসায়ী আবু রুকিয়ান বক্তব্য দেন। আন্দোলনকারীরা একদফা দাবি জানিয়ে বলেন দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানে দায়িত্বরত প্রধান শিক্ষক নোমান আহমদ অনিয়মকে রীতিমত নিয়মে পরিণত করে আসছেন। উনারা প্রভাবশালী হওয়ায় অনেকে ভয়ে মুখ খুলত না। উনার বিরুদ্ধে স্কুলেরই এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত এক শিক্ষিকাকে নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছিল। এমনকি ওই শিক্ষিকাকে তিনি কুপ্রস্তাবও দেন। একপর্যায়ে ওই শিক্ষিকা বাধ্য হয়ে পরবর্তী গণ বিজ্ঞপ্তিতে আবেদন করে প্রতিষ্ঠান বদল করেন। তিনি অনুগতদের দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে নানাভাবে প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলেও জানা গেছে। উনার নিকটআত্নীয়, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মখদ্দস আলী, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাউর রহমানের ঘনিষ্ঠজন দাবি করে দীর্ঘ ১৫ বছর থেকে ওই প্রতিষ্ঠানকে লুটেপুটে খাচ্ছেন বলে আন্দোলনকারীদের সুত্রগুলো ও স্থানীয়রা জানান। তেলিবিল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নবুওয়ত আলী জানান, প্রধান শিক্ষক ছুটিতে রয়েছেন। আমি বর্তমানে ঢাকায় আছি। এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জানান, শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কাউকে উপস্থিত পাইনি। শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাচ্ছে। বিষয়টি ২-৩ দিনের মধ্যে সুরাহা হবে। তিনি আরও জানান কুলাউড়া পৌর মেয়রের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে । এসব ব্যাপারে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

শিক্ষক-জনপ্রতিনিধি পদত্যাগের দাবিতে উত্তাল কুলাউড়ায়

আপডেট সময়- ০৬:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪