শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

রোববার থেকে সচিবালয়ে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা

 

অনলাইন ডেস্ক।।

আজকের মধ্যে পদোন্নতির দাবি করেছেন গত ১৭ বছর ধরে পদোন্নতিবঞ্চিত বিএনপিপন্থি একদল কর্মকর্তা-কর্মচারী।তা-না হলে রোববার (১৮ আগস্ট) থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা।

গত(১৭ আগষ্ট) অফিসার্স ক্লাবের হলরুমে এক মতবিনিময় সভায় এই হুশিয়ারী সহ আল্টিমেটাম দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব (পিএস) মো. আব্দুস সাত্তার।

সভায় বিসিএস প্রশাসন ক্যাডারে ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মো. আবদুল বারী, এ কে এম জাহাঙ্গীর, ৮৪ ব্যাচের পুলিশ ক্যাডারের মাহফুজুল হক, প্রশাসন ক্যাডারের ৮৫ ব্যাচের আব্দুল খালেক, জাকির হোসেন কামাল, কামরুজ্জামান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস সুরাতুজ্জামান, রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর পিএস জিয়াউল হাসান মুন্না ও বিসিএস দশম ব্যাচের আয়কর ক্যাডারের কর্মকর্তা সালাউদ্দিন নাগরি বক্তৃতা করেন।

এ সময় বিসিএস প্রশাসন ৮২ (বিশেষ) ব্যাচের কর্মকর্তা মুন্সি আলাউদ্দিন আল আজাদ, ৮৫ ব্যাচের কর্মকর্তা আব্দুল মান্নান, বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপ-সচিব মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব (পিএস) মো. আব্দুস সাত্তার বলেন, শনিবারের (আজ) মধ্যে বঞ্চিত সব কর্মকর্তা-কর্মচারীর (ক্যাডার, নন-ক্যাডার) পদোন্নতি দিতে হবে। অন্যথায় বঞ্চিতরা রোববার সকাল থেকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে।

তিনি আরও বলেন, বর্তমান মন্ত্রিপরিষদ সচিবসহ বিগত সরকারের আমলের কোনো সচিব রোববার থেকে সচিবালয়ে আসতে এবং চেয়ারে বসতে পারবে না। মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের প্রবেশ ঠেকাতে প্রয়োজনে সচিবালয়ের গেটে চেকপোস্ট বসানো হবে। এছাড়া দেশের সব বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিকে বরখাস্ত করতে হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...