প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৪, ১১:৪০ এ.এম
দৌলতপুরে পদ্মা নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে সাগর (২৭) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ, নৌ পুলিশ এবং বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত যুবক উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মারচরের লোকনাথপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে এবং সে রাজমিস্ত্রির কাজ করতো। রবিবার সন্ধ্যায় ডুঙ্গায় চড়েপদ্মা নদী পার হওয়ার সময় অসাবধানবশত ডুঙ্গা নৌকা উল্টে নদীতে পড়লে সে ডুবে যায়।
সোমবার সন্ধ্যায় তার লাশ ভেসে উঠে। পদ্মা নদীতে লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, পদ্মা নদীতে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সেখানে নৌপুলিশও রয়েছে। সাঁতার না জানার কারণে সম্ভবত সে ডুঙ্গা নৌকা উল্টে নদীতে ডুবে মারা যেতে পারে এমনটি ধারণা করা হচ্ছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.