ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে দেশীয় মদসহ আটক-৪  দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশি নিহত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের মানবিক ডিসি নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে চরম গ্যাস সংকটে মুখ থুবড়ে পড়েছে দেড়শ কলকারখানা নতুন অর্থবছরের শুরুতেই ব্যাংক ঋণ সরকারের একমাত্র ভরসা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরন গণশুনানি অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ ইএসডিও গবেষণা; সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি হজ্বের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু, চলবে কতদিন বঙ্গভবন ছাড়লেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই সাংবাদিকসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ টেকনাফে ধর্ষণচেষ্টা মামলার রোহিঙ্গা আসামি গ্রেপ্তার রোববার বঙ্গভবন ছাড়বেন সদ্য পদত্যাগ করা রাস্ট্রপতি মো. সাহাবুদ্দিন আমি কোনো অপরাধী নই, সংবিধান রক্ষা করেছি: পদত্যাগের পর সাহাবুদ্দিন চুপ্পু  ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়িসহ এসএসএফের প্রটোকল প্রস্তুত, পৌঁছেছে সংসদে কে সাংবাদিক, আর কে সাংবাদিক নন তা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরী: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান: মির্জা ফখরুলের এবার ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু: রয়টার্স নারায়ণগঞ্জে অবৈধ পরকিয়া প্রেমের বলি তরুণী সাদিয়া খুন হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি ইস্যুতে মতবিনিময় সভা রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক স্থানীয় সরকার নির্বাচন: আগস্টে তফসিল, ১ম ধাপের ভোট অক্টোবরে আদালত চলাকালীন পেপারওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা এসিল্যান্ড হচ্ছেন কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৪০ হাজার ইয়াবা ও ৪৮ ক্যান বিয়ারসহ আটক-২ ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল এক ক্লিকেই মিলবে ঢাকা জেলার সকল সেবা, ‘হ্যালো ডিসি’ অ্যাপের শুভ সূচনা জামায়াতের আলোচিত এমপির বিয়ের কাবিননামার গোমর ফাঁস করলেন কাজী এবার পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে রিট ফের পুলিশ প্রশাসনে বড় রদবদল, চার ডিআইজিসহ ১৪ উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে পুলিশি পাহারার মধ্যেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো দূর্বৃত্তরা কাশিমপুর মহিলা কারাগারে কয়েদি পলায়ন, জেল সুপার বদলি, জেলার সাময়িক বরখাস্ত নারায়ণগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ-ভাঙচুর, নারীসহ আহত-৮ সিদ্ধিরগঞ্জে হত্যা মামলার বাদীকে পিটিয়ে হত্যা,আটক-১ বিশ্বকাপ ট্রফি নেইমারকে কেনো উৎসর্গ করলেন নিকো উইলিয়ামস আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা,সতর্কীকরণ আর্জেন্টিনার হার, ‘‘বিয়েটা আর করতে হলো না: পরীমনি হারের পর মেজাজ হারিয়ে মারামারি করলেন আর্জেন্টাইন মিডফিল্ডার মেসিকে হতাশ করে গোল্ডেন বল জিতলেন স্প্যানিশ রদ্রি বিশ্বকাপ জয়ের পর ছোট ভাইকে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস বিশ্বকাপ জয়ের রাতেই আরেক বিশ্বরেকর্ড, টানা ৩৮ ম্যাচ অপরাজিত স্পেন আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন  বড়লেখায় প্রবাসির স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২ সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে: না’গঞ্জে ক্রীড়া প্রতিমন্ত্রী ১০ গোলের লড়াইয়ের ম্যাচে সাকার হ্যাটট্রিকে দুর্দান্ত জয় ইংলিশদের মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এমবাপ্পের মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবা ও দেশীয় মদসহ আটক-২ সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড কক্সবাজার, আতঙ্কে শহর ছাড়ছেন পর্যটকেরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ফের ভাঙা হচ্ছে, কারা ভাঙছে জানেনা প্রশাসনের কেউ এবার রাজধানীতে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা দুই মাসের নিরপরাধ শিশুর পা মুচড়ে দেওয়া অভিযুক্ত চাচি র‍্যাবের জালে দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ নেই ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয়, বরং রাজনৈতিক হাতিয়ার প্রতারণা ও জালিয়াতি মামলায় সময় টিভির সাবেক এমডির জামিন নামঞ্জুর কক্সবাজারে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা সুন্দরী নারী আটক মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, জনর্ভোগ চরমে শ্বাসরুদ্ধকর ম্যাচ শেষে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা টেকনাফে নারকোটিস’র বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ ১ নারী আটক ভেড়ামারার একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্রটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবহেলিত মৌলভীবাজারে নদ-নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত অণ্ডকোষ চেপে চেকে সাক্ষর নেওয়া বিএনপি কর্মী লিটু গ্রেপ্তার পুলিশের ৬ ডিআইজিসহ ৯ কর্মকর্তাকে বদলি নারায়ণগঞ্জে ফের খুন, এবার ‘ছিনতাইকারী’ তকমা লাগিয়ে যুবককে পিটিয়ে হত্যা মৌলভীবাজারে পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোতালেব কিলিং মিশনের মূলহোতাসহ গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে ফের হত্যাকান্ড: তোশকে মোড়ানো ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মৌলভীবাজারে ১৩টি এয়ারগান গুলিসহ জব্দ হলেও তালিকা অস্পষ্ট জেলা প্রশাসনের দরজা সবসময় জনগনের জন্য উন্মুক্ত, প্রতি বুধবার গণশুনানি: ডিসি ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগে ওসি আব্দুল বারীকে প্রত্যাহার চাঁদা না দেয়ায় অপপ্রচারের শিকার, দাবি রূপগঞ্জ ইউএনও’র মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা না’গঞ্জের প্রশাসনিক সীমানা পুনর্বিন্যাস নিয়ে নিকার সভা আগামীকাল না’গঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সদর ইউএনও ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা এনবিআর’র নতুন চেয়ারম্যানের দায়িত্বে আহসান হাবিব নারায়ণগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত নারায়ণগঞ্জে স্বামীকে নৃশংশভাবে জবাই করে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার কর্মস্থলে অনুপস্থিতি, এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২ পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে একযোগে বদলি স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি নৈতিক স্খলনের অভিযোগে গোবিপ্রবির শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুতি এ বছরই দেশে ফিরব; ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ তুরাগ নদী থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার, ‘রহস্যের ধূম্রজাল’ জর্ডানকে ৩-১ হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে আর্জেন্টিনা আজ থেকে বাংলাদেশিদের জন্য চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে কক্সবাজারে বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযানে ফেনসিডিল ও চোলাই মদসহ আটক-১ মৌলভীবাজারে পারিবারিক কলহের জেরে ছেলের কুড়ালের আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু আগামীকাল সারাদেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন টেকনাফে ৪৬ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জ আদালত চত্বরে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার,আটক-৩ নারায়ণগঞ্জে ফের সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি-১৩০ বাধ্যতামূলক করা হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা?

দখল-চাঁদাবাজদের পা ভেঙে দেয়ার হুশিয়ারি: স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক।।

দখলদার ও চাঁদাবাজদের কড়া হুঁশিয়ারি দিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমি কোনো রাজনীতিবিদ না। একজন ফৌজ, যা বলি তাই করার চেষ্টা করি। আপনারা কেউ চাঁদাবাজি করবেন না। দখলবাজি করবেন না। যদি চাঁদাবাজি করেন তাহলে পা ভেঙে দেয়া হবে।

রোববার (১১ আগস্ট) প্রথম দিনের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, আমি সেনাপ্রধানকে বলেছি এরকম কর্মকাণ্ড যারা করবে তাদের পা ভেঙে দিতে। আমার কানে এসব আসলে কিন্তু ভালো হবে না।

তিনি বলেন, আমি কোনো রাজনীতিবিদ না যে সকালে এক কথা বলব আর বিকেলে আরেক কথা বলব। আমি এখনো মন্ত্রণালয়ে ঢুকিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড়। এটা সম্পূর্ণ আমার ঘাড়ে। আমি একটু যাই, বসি এবং সবার সঙ্গে পরিচিত হই, সমস্যাগুলো শুনি। আমাদের দেশের অনেক সমস্যা আছে।

এ উপদেষ্টা বলেন, আমি দুটি-চারটি কথা বলে যাই, এ দেশে রাজনীতি করতে হলে পলিটিকাল অ্যাক্ট অনুযায়ী করতে হবে। আমি যতদিন পর্যন্ত আছি এটা করে ছাড়ব। এটা আপনাদের পছন্দ হলেও ভালো না হলেও ভালো।

তিনি বলেন, আপনারা জানেন আমি ইলেকশন কমিশনে ছিলাম, সেখানে অনেক কিছু করে ছেড়েছি। আপনারা যদি পলিটিকাল অ্যাক্টের মধ্যে থাকেন তাহলে কার্যক্রম চালাতে পারবেন। আর না থাকলে পারবেন না। আপনারা ডিক্টেটরিয়াল জায়গায় চলে যাবেন সেটা হবে না৷

পুলিশ সদস্যদের কাজে যোগ দেয়ার বিষয়ে তিনি বলেন, আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে যারা কাজে যোগ দেবেন না, আমরা ধরে নেবো তারা চাকরি করবেন না। বৃহস্পতিবারের মধ্যে আপনারা কাজে যোগদান করুন। এই সময়ের মধ্যে যারা যোগদান করবেন না, তাদের চাকরিচ্যুত করা হবে।

তিনি বলেন, যা কিছু ঘটেছে, তার বিচার বিভাগীয় তদন্ত হবে। তদন্ত অনুযায়ী বিচারবিভাগ বিচার করবে। এতে কারোর ভয় পাওয়ার কিছু নাই। নির্দোষ কেউ কোথাও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না বলেও জানান তিনি।

এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের গায়ে কেউ হাত দেবেন না। পুলিশের প্রয়োজনীয়তা অনুভব করছেন নিশ্চয়। ডাকাতি হচ্ছে বা ডাকাতির ভয় পাচ্ছেন। বোঝার চেষ্টা করুন, পুলিশের প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, একটা বিশেষ পরিস্থিতি দেশে তৈরি হয়েছে। তার সুযোগ আপনারা নিচ্ছেন, এটা বন্ধ করেন। আমার কাছে খবর আসছে, কাওরান বাজারে চাঁদাবাজি, একটি ব্যাংকে ঢুকে গোলাগুলি করে দখলের চেষ্টা হচ্ছে। এভাবে চলবে না।

তিনি আরও বলেন, আমি সব রাজনৈতিক দলের উদ্দেশে বলতে চাই, একটা পলিটিকাল পার্টির অবস্থা আজকে দেখুন। এত বড় একটি ঐতিহ্যবাহী দল ; যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত; আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গায় যদি আপনি মনে করেন বাজার দখল করবেন, এটা দখল করব, ওটা দখল করব, চাঁদাবাজি করব; তাহলে কিছুদিন করেন। তিনি বলেন, আমি পাবলিকও না, রাজনীতিবিদও না, আমার ব্র্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

দখল-চাঁদাবাজদের পা ভেঙে দেয়ার হুশিয়ারি: স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময়- ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪