শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

চসিক মেয়রের বাসভবনে হামলা: ককটেল বিস্ফোরণ

 

চট্টগ্রাম প্রতিনিধি।।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা-ভাঙচুর ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ গুলি ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে নগরীর বহদ্দারহাটে চসিক মেয়রের নিজস্ব বাসভবনে এ ঘটনা ঘটে।

হামলার সময় বাসায় থাকা চসিক মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে জানান, আমার বাসভবনের মেইন গেইট ভাঙচুর করেছে ভিতরে প্রবেশের চেষ্টা করেছে। তবে গেইট খুলে ভেতরে প্রবেশ করতে পারেনি। বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মেরেছে। বাসভবন লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। সেগুলো বিস্ফোরিত হয়েছে।

এ ঘটনায় স্থানীয় চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর গণমাধ্যমকে বলেন, আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে চসিক মেয়র মহোদয়ের বাসায় আক্রমণ করে। ইট-পাটকেল নিক্ষেপ করে। গেইট প্রায় ভেঙে প্রবেশের সময় ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ গুলিবর্ষণ করতে বাধ্য হয়। আমরাও থানা থেকে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে আসি। পুলিশ আসার পর হামলাকারীরা দ্রুত চলে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩ আগস্ট) বিকেলে নগরীর নিউমার্কেট এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিক্ষোভ শেষ হয়।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...