শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে, প্রতিপক্ষের হাতে বৃদ্ধ খুন

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার মিরপুরে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে দাউদ কবিরাজ (৭১) নামের এক বৃদ্ধকে মারপিট করে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ।নিহত দাউদ কবিরাজ উপজেলার নওদা শিমুলিয়া গ্রামের মৃত ভিকু কবিরাজের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দাউদ কবিরাজের ভাই এনামুল কবিরাজের সঙ্গে একই এলাকার ওহিদ কবিরাজের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে বুধবার সকাল ৭টার দিকে ওহাব গ্রুপের সঙ্গে এনামুল গ্রুপের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ সময় দাউদকে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর আহত করে ওহাব ও তার লোকজন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহতের ছেলে আশরাফুল ইসলাম লিটু বলেন, জমিজমা ও চলাচলের পথ নিয়ে আমার চাচা এনামুলের সঙ্গে প্রতিবেশী ওহাবের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মারামারি হয়। এ সময় আমার আব্বাকে প্রতিপক্ষের লোকজন মারপিট করে হত্যা করেছে। এ ঘটনায় আমাদের অনেকেই আহত হয়েছেন। একজনের অবস্থা খুব খারাপ। তাকে ঢাকার হাসপাতালে নিয়ে গেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দারা বলেন, ওহাব ও এনামুল একই বংশের মানুষ। একে অপরের চাচাতো ভাই। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এনামুল গ্রুপের সঙ্গে ওহাব গ্রুপের মারামারি হয়েছে। এ সময় এলোপাথাড়ি মারপিট করে দাউদকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওহাব ও তার লোকজন পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ  বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে বৃদ্ধ হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর যেকোনো ঘটনা প্রতিরোধে পুলিশ কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...