শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

ঈশ্বরদীতে দিনব্যাপী রাশিয়ান পতাকা দিবস উদযাপন  

 

মামুনুর রহমান,ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।।

 

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে এই “ডিগো ইন্টারন্যাশনালের” পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্টস অ্যান্ড অ্যালমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়া। শিক্ষার্থীদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাব অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়া, ঢাকার রাশিয়ান হাউস এবং ঢাকার রাশিয়ান দূতাবাসের সহযোগিতায় এই অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। রাশিয়ান পতাকা সম্পর্কে অনুষ্ঠানে বক্তারা বলেন, রাশিয়ার পতাকা যা ত্রিবর্ণ নামে পরিচিত। তিনটি অনুভূমিক স্ট্রিপ দিয়ে গঠিত: সাদা, নীল এবং লাল। এই রংগুলোর গভীর প্রতীক রয়েছে। সাদা মহত্ব এবং খোলামেলা মনোভাবের প্রতিক, নীল বিশ্বাস এবং সততার প্রতীক এবং লাল শক্তি এবং সাহসের প্রতীক। রাশিয়ার পতাকা জাতীয় ঐক্য এবং গর্বের প্রতীক, যা মানুষকে মহান অর্জনে অনুপ্রাণিত করে। বক্তারা আরও বলেন, রাশিয়া বরাবরই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন পাশে ছিল। সোভিয়েত ইউনিয়ন পতনের পর তার উত্তরসূরি রাষ্ট্র রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চলমান রয়েছে।সভাপতিত্ব করেন রাশিয়ার পিপলস ইউনিভার্সিটির অ্যালমনাই অ্যান্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সিআইপি প্রকৌশলী আলমগীর জলিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম সরদার, ঢাকার রুশ দূতাবাসের সাবেক মন্ত্রী কাউন্সেলর আন্দ্রে স্টারকভ, ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভয়চেনকভ, রাশিয়ান দূতাবাসের রুবলেভা ইউলিনা, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণা অধ্যাপক ড. রমিত আজাদ, ডিগো ইন্টারন্যাশনালের ডাইরেক্টর প্রকৌশলী হাসান ইমাম, খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রমিত আজাদ, ডিগো ইন্টারন্যাশনালের ডাইরেক্টর প্রকৌশলী হাসান ইমাম, খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম শামীম প্রমুখ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...