শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

হত্যা মামলায় ছয় দিনের রিমান্ডে সাবেক মন্ত্রী গাজী

 

অনলাইন ডেস্ক।।

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

রোববার (২৫ আগস্ট) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন শুনানি শেষে ছয় দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

 

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক মন্ত্রী ও এমপি গোলাম দস্তগীর গাজীকে কিশোর রোমান হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিজ্ঞ আদালত উভয়পক্ষের শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আনন্দ মিছিল বের করলে সন্ত্রাসীদের গুলিতে রোমান মিয়া নিহত হয়। এ মামলায় গোলাম দস্তগীর ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়।
এর আগে শনিবার (২৪ আগস্ট) রাতে গোলাম দস্তগীর গাজীকে রাজধানীর শান্তিনগর এলাকায় সম্বন্ধির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২১ আগস্ট নিহতের খালা রিনা বাদি হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...