শিরোনাম
টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ বিশ্বমঞ্চ কাপাতে মৌলভীবাজারের কন্যা ‘ইংল্যান্ড নারী’ কাবাডি দলের নেতৃত্বে আত্মশুদ্ধি ও অশুভ বিনাশ, শারদীয় দূর্গাপুজা শনিবার সকল ব্যাংক, শেয়ারবাজার ও সরকারি দপ্তর খোলা থাকবে নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যার প্রধান অভিযুক্ত রনি পিস্তলসহ গ্রেপ্তার মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ নারায়ণগঞ্জে ফের খুন: যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্ত্রী আটক নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা গাজীপুরে ভুয়া মামলা দিয়ে হয়রানি, সেই যুগ্ম জেলা জজ বরখাস্ত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

সিলেটের বিশ্বনাথে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সিলেট প্রতিনিধি।

সিলেটের বিশ্বনাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মনিরুজ্জামান লিলু (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি নওধার পূর্ব পাড়া গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

নিহতের ভাতিজা বাবুল মিয়া জানান, বুধবার গ্রামের মসজিদে এশার নামাজ শেষে বাড়ির দিকে ফিরছিলেন মনিরুজ্জামান লিলু।

এসময় রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা থেকে নেমে কয়েকজন  সন্ত্রাসী এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

এলাকাবাসী তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে সেনাবাহিনীসহ একদল পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...