শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানায় লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-১১

 

অনলাইন ডেস্ক।।

কোটা সংস্কার আন্দোলনের মূখে আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার প্রধান দেশ ত্যাগ করে পালিয়ে যাবার খবরে গত ৫ই আগস্ট নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হামলা ও লুট করা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-১১ এর চৌকস অভিযানিক দল।

সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

শনিবার (১০ আগস্ট) দুপুরে র‍্যাব-১১’র মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।

এ ঘটনায় ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী গণভবনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট চালায়।

এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে অজ্ঞাত দুর্বৃত্তরা।এ সময় তারা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।

এর পরবর্তীতে র‍্যাব-১১-এর একটি চৌকস অভিযানিক দল সাড়াশি অভিযান পরিচালনা করে একটি চাইনিজ রাইফেল, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, একটি গ্যাসগান, পাঁচটি গ্যাসসেল, ২১টি রাবার বুলেট, ২১টি লেড বল, একটি একনলা বন্দুক, একটি রিভলবার, ১০ রাউন্ড রিভলবারের গুলি, চারটি সাউন্ড গ্রেনেড, তিনটি হ্যান্ডকাফ, দুটি মোটরসাইকেল, একটি ডিভিআরসহ লুট হওয়া বিভিন্ন সরকারি জিনিসপত্র উদ্ধার করে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...