শিরোনাম
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার,সতর্ক করল আইএসপিআর নারায়ণগঞ্জে আ’লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ-১, আহত-১০ টেকনাফে মাদকবিরোধী অভিযানকালে নাফ নদীতে ভাসমান ২ লাখ ইয়াবা উদ্ধার ভেড়ামারায় আগাম ফুলকপিতে স্বপ্ন বুনছেন কৃষক নাহিদ কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত আজ মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টার পর আশুলিয়ায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক কুলাউড়ায় নিখোঁজের তিনদিন পর রেললাইনের পাশে মিলল তরুণের লাশ কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ১৫ প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ

রাজনগরে মধ্যরাতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে সাদিক হোসেন হৃদয় (১৯) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। ঘটনার ১৬ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা যায়নি। শুক্রবার সকালে বিষয়টি রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে চেষ্টা করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে আসেন। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন।
একপর্যায়ে রাত ১টার দিকে হৃদয় চিটকা জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তার বাবা তাকে উদ্ধারের জন্য চেষ্টা করেন কিন্তু পানিতে স্রোত বেশি থাকায় তিনি পানির নিচে তলিয়ে যান।
খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, ‘শৌখিন মাছ শিকারি আমার খালাতো ভাই হৃদয়ের এই ঘটনায় তার বাবা-মা নিকট আত্মীয় স্বজনরা মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন।’
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, ‘সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে ঘটনাস্থলে এসে তল্লাশি করেছে। কিন্তু পানিতে প্রবল স্রোত থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা চারদিকে তল্লাশি অব্যহত রেখেছি।’
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...