শিরোনাম
আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে: হুঁশিয়ারি আইজিপির সরকারি চাকুরীজীবিদের বাড়তি বেতন নিয়ে সুখবর, শিগ্রই প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় দুদিনের শিশুকে বিক্রির পর নিখোঁজের অভিযোগ, ৬ ঘণ্টায় উদ্ধার কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ

ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের সরে যেতে আহ্বান- সারজিস আলম

সকলকে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, ক্লাসে ফিরে এবং পড়ার টেবিলে ফিরতে হবে.!

 

অনলাইন ডেস্ক।।

 

শিক্ষার্থীদের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান।

এ সময় সারজিস আলম বলেন, ‘দেশের এই সংকটের সময় ছাত্রসমাজ যা করেছে, তার জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই। পুলিশ তাদের নিজ নিজ দায়িত্বে ফিরেছে।

সে ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান, যেখানে যখন ট্রাফিক বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর টিম আসবে, সেখানে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আপনাদের সরে যেতে হবে।

আপনাদের অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে হবে, ক্লাসে ফিরে যেতে হবে এবং পড়ার টেবিলে ফিরতে হবে।’
এ সময় তিনি আরো বলেন, ‘ধানমণ্ডি ৩২ নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার ও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...