শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

ছাত্র-জনতার দাওয়ায় সচিবালয় ছেড়ে পালালেন আনসার সদস্যরা

 

অনলাইন ডেস্ক।।

 

ছাত্র-জনতার প্রতিরোধের মুখে পালালেন আনসার বাহিনী সদস্যরা। একসময়ে ছত্রভঙ্গ হয়ে পরে আনসার সদস্যরা। একটানা ১০ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। পরে সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটে ধাওয়া পাল্টা-ধাওয়ার পর ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় আনসারের সদস্যরা।

রোববার(২৫ আগষ্ট) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, প্রথম দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়। একপর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন শিক্ষার্থীরা।

এর আগে বিকেলে আনসারদের সঙ্গে কথা হলে তারা তখন বেশ উত্তেজনাকর বক্তব্য দেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয় এলাকায় আসে সেনাবাহিনী। এসময় আনসার সদস্যদের ইট-পাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, এর আগে জাতীয়করণের এক দফা দাবিতে সকাল ১১টা থেকে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে সচিবালয়কে  অকার্যকর রাখে আনসার বাহিনী সদস্যরা।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...