শিরোনাম
টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন ৭’শ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস, টেকনাফে এসআরবির বিশেষ অভিযানে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে প্রকাশ্যে দুগ্রুপে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ-২ কুষ্টিয়া সীমান্তবর্তী নৌপথে ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ টেকনাফে পৃথক অভিযানে ডাকাতসহ গ্রেপ্তার-৪, অপহৃত উদ্ধার-৪ মৌলভীবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানে ৭টি মামলাসহ অর্থদন্ড পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে থাকছে সমান ভাবে গুরুত্ব: ক্রীড়া প্রতিমন্ত্রী  কুষ্টিয়ায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন ৭’শ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি টেকনাফে যৌথবাহিনীর অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক-১ আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী- নিকোলাস বিশ্বাস, টেকনাফে এসআরবির বিশেষ অভিযানে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেপ্তার টেকনাফে প্রকাশ্যে দুগ্রুপে সংঘর্ষ-গোলাগুলি, গুলিবিদ্ধ-২ কুষ্টিয়া সীমান্তবর্তী নৌপথে ভারতে পাচারকালে ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ 

 

অনলাইন ডেস্ক।।

 

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগের শতশত নেতাকর্মীরা।

শনিবার (১০ আগস্ট) বিকেলে গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় দুইজন গুলিবিদ্ধ হবার খবর পাওয়াও গেছে। তবে, প্রাথমিকভাবে তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের তথ্য মতে জানা গেছে, শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপিনাথপুর স্ট্যান্ডে জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দিতে থাকে।

এসময় সেনাবাহিনী এসে তাদের রাস্তা ছেড়ে দিয়ে চলে যেতে বললে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা সেনাবাহিনীর ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এ সময় উত্তেজিত নেতাকর্মী সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।
গোপালগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চার জন সেনাসদস্য আহত হয়েছেন।
এদিকে, গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন স্থানে শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে আসছিলো।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...