ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ সম্মাননায় ভূষিত মাসুদুজ্জামান সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যে ৩৬ জন আজ থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু তেলের পর এলপি গ্যাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি তেলের সংকট না থাকলে পাম্পে ৩ কিলোমিটার লাইন কেন: সংসদে রুমিন ফারহানা হাইকোর্টের বিচারকাজ চলবে সপ্তাহে ২ দিন ভার্চুয়ালি টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক-৩ টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ২২ আসামি গ্রেপ্তার কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সব ধরনের জালানি তেলের দাম বাড়লো অকটেন-১৪০, পেট্রোল-১৩৫, ডিজেল-১১৫ টাকা অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুষ্টিয়ায় ৩২ ঘণ্টা পর শ্রমিকদের প‌রিবহন ধর্মঘট প্রত্যাহার শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জন গ্রেপ্তার খুলনায় ডিউটিরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহনন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক জব্দ টেকনাফে মুক্তিপন দাবিতে অপহৃত ৩ জন উদ্ধার করেছে র‍্যাব-১৫ টেকনাফ হোয়াইক্যংয়ে ৮ হাজার ইয়াবাসহ আটক-১ নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই সহোদরের অকাল মৃত্যু কমলগঞ্জে মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবনযাপন করছে চা শ্রমিকরা কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাশিয়া থেকে তেল কিনতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিল যুক্তরাষ্ট্র নতুন আরও একটি উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস; স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ নতুন দুই দিবস পালন করবে সরকার, ছুটি থাকছে একটিতে না’গঞ্জে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলক্ষ্যায় পরে গেল প্রাইভেট কার কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু জ্বালানি সংকট ও ট্রাফিকের অব্যবস্থাপনায় স্থবির রাজধানী ঢাকা দেশে হাম-হামের উপসর্গে ৮ জনের মৃত্যু,আক্রান্ত ২০ হাজার ছাড়ালো দেশে প্রায় সাড়ে ৪০ লাখ মামলার জট নিরসনে সরকারের ৯ বিশেষ পদক্ষেপ হজ্বের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, এবছর হজ্ব যাত্রী ৭৮ হাজার ৫’শ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী হামে প্রতিটি শিশু মৃত্যুর জন্য ‘হত্যা মামলা’ হওয়া উচিত: মাসুদ কামাল বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন,বড় ভাই গুরুতর আহত টেকনাফে কোস্টগার্ডর অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক-২ টেকনাফে ৩৬ হাজার ইয়াবাসহ আটক-১ অটোমেশন প্রকল্পের আওতায় ভূমিসেবা সহজতর হবে; বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জে প্রবাসী মাসুম হত্যার অন্যতম আসামি শাকিল গ্রেপ্তার হাসনাত আব্দুল্লাহর ওপর মব করে হামলা করেছে যুবদল: যুবশক্তি চট্টগ্রামে আ’লীগ নেতার বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ বর্ষবরণে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ছেঁড়া-ফাটা নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২৭৩ প্রাণের শঙ্কা, টেকনাফে স্বজনদের আহাজারি দুপুরে জামিন,বিকেলে কারামুক্ত সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জামিন পেলেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি জোরদার, মাঠে প্রশাসন কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-ভাঙচুর-আগুন, নিহত-১ কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদক জব্দ জাতীয় সংসদে পাস হলো, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পাচ্ছেন না’গঞ্জের কৃতি সন্তান সাংবাদিক মুন্না বাংলার জয়যাত্রা জাহাজকে হরমুজ প্রণালীতে আটকে দিলো ইরান নারায়ণগঞ্জে মেহেদী এন্টারপ্রাইজ থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ,গ্রেপ্তার-২ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সাতকোটি টাকার ইয়াবাসহ আটক-২ কুষ্টিয়ায় কবরস্থানে মাটি ভরাট নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-১৫ ঐতিহাসিক ১০ এপ্রিল আজ, মুজিবনগর সরকার গঠন দিবস নারায়ণগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ-২ কুষ্টিয়ায় ৩১ কোটি ৩৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি টেকনাফের মেরিন ড্রাইভে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার গাইবান্ধায় পেট্রোল নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত-৩, আটক-১ সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষকরা স্কুল এসে নেবেন: শিক্ষামন্ত্রী সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে জরুরি ঔষধ নিয়ে হাজির হলেন এমপি মান্নান কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড টেকনাফে মিনিপিক‌আপ বোঝাই বিপুল পরিমাণে ইয়াবাসহ আটক-২ নারায়ণগঞ্জে তিন থানায় নতুন ওসি বলৎকারের তথ্য ফাঁস হওয়ার শঙ্কায় সৈকতকে হত্যা, অভিযুক্ত কিশোর আটক সারাদেশে পর্যাক্রমে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ কার্যক্রম টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৩ হাজার পিস ইয়াবা জব্দ জ্বালানি সংকটে কুষ্টিয়ায় মোটরসাইকেল বাজারে ধস সাবেক স্পিকার শিরীন শারমিন’র রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ গত দেড় বছর যেভাবে আত্মগোপনে ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন না’গঞ্জে তুচ্ছ ঘটনায় পরিকল্পিত হামলা, ভাঙচুর ও লুটপাটসহ গৃহকর্ত্রীকে মারধরের অভিযোগ ইউএনও হোসনে আরাকে সাতক্ষীরা থেকে এবার রাজশাহীতে বদলি যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নিজ বাসা থেকে আটক টেকনাফে সড়কের পাশের অবৈধ দোকান উচ্ছেদ টেকনাফে ১৫ হাজার ইয়াবাসহ আটক-২ কারবারি নারায়নগঞ্জে চাঞ্চল্যকর শুভ হত্যার অন্যতম আসামি ‘লাল শুভ’ আটক না’গঞ্জে ফের খু/ন! নিখোঁজের ১দিন পর মিললো মাদ্রাসা ছাত্রের গ/লা/কা/টা মরদেহ না’গঞ্জে মেডিস্টার হাসপাতাল ও ডায়াগনস্টিকসহ ৩ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানকে অর্থদন্ড ড. ইউনূসসহ সকল উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুই ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি সিলেটের শাহজালাল সার কারখানা জ্বালানি সংকটে বন্ধ  নারায়ণগঞ্জে একযোগে দুই থানার ওসি প্রত্যাহার রূপগঞ্জে দায়িত্ব নিলেন নবনিযুক্ত ওসি এএইচএম সালাউদ্দিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপন উচ্ছেদ কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন প্রবালদ্বীপ সেন্টমার্টিন দ্বীপের আকাশে ড্রোন সদৃশ রহস্যময় বস্তু টেকনাফ স্থলবন্দর উন্নয়ন ও ব্যবস্থাপনা জোরদারে বিশেষ সভা অনুষ্ঠিত  না’গঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতা রানার বিরুদ্ধে অপহরণের অভিযোগ ওঠা যুবকের লাশ শনাক্ত আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় আজ থেকে শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কোচিং সেন্টার আইনের আওতায় আসবে: শিক্ষামন্ত্রী দেশে জ্বালানি সাশ্রয়: আজ থেকে অফিস-ব্যাংকের নতুন সূচি নারায়ণগঞ্জে বন্ধ পোশাক কারখানায় নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জে আ’লীগের দুই গ্রুপের বিরোধে বাড়িঘর-দোকান ভাঙচুর,আহত-৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৭:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরে আধিপত্য বিস্তার ও নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।এতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুর রহিম মাদবর ও তার আত্মীয় স্বজনদের অন্তত ১৫ টি বাড়ি-ঘর,ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।আহত হয়েছেন অপর পক্ষে থাকা ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক মাইনউদ্দিনসহ উভয়পক্ষের অন্তত ৬ জন।গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায়
পাল্টাপাল্টি হামলার এ ঘটনা ঘটে।বিবদমান পক্ষ দুইটির এক দিকের নেতৃত্বে রয়েছেন ৮ নং ওয়ার্ড
ইউপি সদস্য আব্দুর রহিম ও অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।হামলার ঘটনায় আহতরা হলেন,রহিম পক্ষের পশ্চিম মুক্তারপুর এলাকার বাদল হোসেন (৪৫),জাহিদ হোসেন(৩০) ও মাহফুজুর রহমান (২০)।আবুল হোসেন পক্ষের মাইনউদ্দিন(৪৫),  আক্তার হোসেন(৪০) ও সুলতান হোসেন(৩৮)।
আক্তার ও মাইন উদ্দিন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।জাহিদকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পশ্চিম মুক্তারপুর এলাকার আবদুর রহিম ও আবুল হোসেনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।গত সংসদ নির্বাচনের সময় এই বিরোধ আরো তীব্র হয়ে ওঠে।রহিম ও তার সমর্থকরা
নৌকার পক্ষে কাজ করেন।আবুল হোসেনরা কাজ করেছিলেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে।নির্বাচনের আগে ব্যপক প্রভাব ছিল রহিম পক্ষের।নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়ের পর থেকে অনেকটা কোণঠাসা হয়ে যায় রহিম পক্ষ।নির্বাচনের পরে আবুল হোসেনরা রহিমদের উপর অন্তত তিনটি হামলার ঘটনা ঘটায়।
গতকাল শুক্রবার রাতে আবুল হোসেন পক্ষের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
মাইনউদ্দিনের উপর রাতের আধারে হামলার ঘটনা ঘটে।এতে মাইনউদ্দিন আহত হন।এ ঘটনায় আবদুর রহিম পক্ষকে দায়ী করে আবুল হোসেনরা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আবুল হোসেনের লোকজন পশ্চিম মুক্তারপুরে রহিম পক্ষের অন্তত ১৫ বাড়িতে হামলা করে ভাঙচুর করে।এছাড়াও ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে।এ সময় আবুলদের লোকজনের মারধর ও ছুরিকাঘাতে রহিম পক্ষের ৩ জন আহত হন। জানালার কাঁচ ভাঙতে গিয়ে কাঁচের আঘাতে আবুলদেরও দুজন আহত হন।উভয় পক্ষের কয়েকজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ
এস এম ফেরদৌস বলেন,‘বেলা ১২ টার দিকে ধারালো কিছুর আঘাতে আহত আক্তার ও জাহিদ নামে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল।তাদের মধ্যে আক্তার হোসেন নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।অন্যজন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুর রহিম বলেন,’গত সংসদ নির্বাচনে আমরা নৌকার পক্ষে ছিলাম।আবুল হোসেনরা নৌকার সমর্থকদের চিহ্নিত করে রাখে।এ পর্যন্ত তিনবার আমার ও আমার সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর,লুটপাট করেছে।তাদের আতঙ্কে আমাদের অনেকেই এলাকা ছাড়া।শুক্রবার রাতে কে বা কারা মাইনউদ্দিনের উপরে হামলা করেছে।সন্দেহাতীতভাবে সে দায় আমাদের উপর চাপানোর চেষ্টা করে আবুলারা।তারই জের ধরে শনিবার সকালে আমার ও আমার সমর্থকদের অন্তত ১৫ টি বাড়ি ও ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানে এ
হামলা চালানো হয়েছে।ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ লাখ টাকার মালামাল লুট করছে।দুজনকে কুপিয়ে ও বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করেছে।তাদের ভয়ে আমাদের লোকজন এলাকাছাড়া হয়ে আছে।’এসময় তিনি আক্ষেপের সঙ্গে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায়।আওয়ামীলীগের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করেছি।যার প্রতিদান
এখন আমাদেরকে দিতে হচ্ছে।তবে হামলার অভিযোগ অস্বীকার করে উল্টো আবদুর রহিম
পক্ষকে দুষছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।আবুল হোসেন বলেন,’ব্যবসায়িক লেনদেনের জের ধরে রহিম তার ভাতিজাদের নিয়ে শুক্রবার মাইনউদ্দিনকে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছে।তিনি বর্তমানে ঢাকায় আছেন। শনিবার সকালে রহিমদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মাইনউদ্দিনের ভাই আক্তার হোসেন এবং তার স্বজন সুলতানকে হামলা করে কুপিয়ে গুরুতর আহত করে।এ ঘটনার পর এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে রহিমের বাড়িঘর ভাঙচুর করতে পারে।তবে যারা বাড়িঘর ভাঙচুর করেছে তারা কেউ আবুল হোসেনের লোকজন নয় বলে দাবি তার।হামলার ঘটনায় ক্ষতিগ্রস্থ আমির হেসেন, জামাল,সিরাজ,মজিবুর রহমানসহ ১০-১২ জনের সঙ্গে কথা হলে তারা জানান,বিরোধ থাকলে রহিম ও আবুল হোসেনদের মধ্যে রয়েছে।রাজনৈতিকভাবে লাভ হলে তাদের হয়েছে।আমরাতো কারো পক্ষে ছিলাম না।আমাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আবুল হোসেনরা লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে
আমরা এ হামলার বিচার চাই।আমাদের ক্ষতিপূরণ চাই।মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন,‘আব্দুর রহিমের লোকজন প্রথমে প্রতিপক্ষের মাইনউদ্দিনের উপর হামলা করে বলে শুনেছি।
সেই ঘটনার জের ধরে শনিবার সকালে রহিমদের বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বর্তমানে পরিস্থিতি
স্বাভাবিক রয়েছে।এ ঘটনার কোনো পক্ষেই থানায় লিখিত অভিযোগ করেনি।তবে ঘটনার সাথে দুপক্ষের যারা জড়িত,তাদেরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

মুন্সীগঞ্জে আ’লীগের দুই গ্রুপের বিরোধে বাড়িঘর-দোকান ভাঙচুর,আহত-৬

আপডেট সময়- ০৭:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪