শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি যুবকের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্ক।।

 

 

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছে। নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। আমিরাতের আজমান প্রদেশে তারা বসবাস করতেন।

রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতরা হলেন,নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম, আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ, লুৎফর রহমানের ছেলে মো. রানা, শেখ ইরশাদের ছেলে মো. রাজু এবং দোহার উপজেলার দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া।

জানা গেছে,  তারা সকলেই সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে একই কোম্পানিতে কর্মরত ছিলেন।
নিহতদের স্বজনদের তথ্য মতে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রোববার সকালেও গাড়িতে করে তারা তাদের কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়লে বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই ওই বাংলাদেশী পাঁচজনের মৃত্যু হয়। পরে তাদেরকে অন্য প্রবাসী সহকর্মীরা কোম্পানির কর্মক্ষেত্রের ইউনিফর্ম দেখে পরিচয় সনাক্ত করে নিহতের পরিবারকে খবর দেয়।
নিহতদের মধ্যে চারজনই জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের ছায়া।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...