প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৫:৪৫ এ.এম
শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন কৃষি মন্ত্রী

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন কৃষি মন্ত্রী। বৃহষ্পতিবার (৪ঠা জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিনটি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু তালেব এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত কতেক কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ থেকে ১০ কেজি করে সার,বীজ প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় মোট ৩ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে সাম্প্রতিক রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকসহ পর্যায়ক্রমে সার ও বীজ প্রদান করা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জন করে ভুট্রা মাড়াই যন্ত্র,পাওয়ার স্পেয়ার, এলএলপি ও হোস পাইপ যন্ত্র বিতরণ করা হয়। এছাড়া অনাবাদি পতিত ও বসতবাড়িরর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় মুজিব নগর আশ্রয়ণে উপজেলার কালাপুর ইউনিয়নের (মাজডিহি) ৬’শ কৃষকদের মাঝে খরিপ-২ মৌসুমের সবজী বীজ, রাসায়নিক সার,নেট,ঝাঁঝড়ি,ফলের চারা ও সাইনবোর্ড বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জল্মগত হৃদরোগ,থ্যালাসেমিয়া আক্রান্ত ১৩ জন রোগীকে ৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন কৃষি মন্ত্রী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়,কৃষি সম্প্রসারন অধিদপ্তর মৌলভীবাজার এর উপ-পরিচালক সামসুদ্দিন আহমেদ,প্রকল্প পরিচালক মো.রকিব উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুল,উপজেলা কৃষি কর্মকর্তা মো.মহিউদ্দিন, ভাইস-চেয়ারম্যান রাজু দেব রিটন,মহিলা ভাইস-চেয়ারম্যান হাজেরা খাতুন, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) তাপস চন্দ্র রায় প্রমূখ।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.