শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রীনগরে ড্রেজার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে আ’লীগ সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে জখম

বিশেষ(মুন্সীগঞ্জ)প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের শ্রীনগরে ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে দ্বন্দ্বের জের ধরে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারী ও তার ভাই সহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
১৪ই (জুলাই)রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীনগর-দোহার সড়কের বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজউদ্দিন বেপারীর ভাইয়েরা সহ কামার খোলা এলাকার কয়েকজন মিলে পূর্ব কামারখোলা এলাকায় বালু ভড়াটের জন্য ড্রেজারের লাইন বসাচ্ছিল। এতে পশ্চিম কামারখোলা এলাকার দিল বেপারীর ছেলে ফয়সালের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে ড্রেজারের লাইন টানার কাজে বাধা দেয় এবং সেখানে ফয়সালের লোকজন ড্রেজার বসাবে বলে জানায়।বিষয়টি নিয়ে দুই পক্ষ রবিবার বিকাল সাড়ে চারটার দিকে বাইপাস এলাকায় আলোচনায় বসে।আলোচনা ফলপ্রসু না হওয়ায় সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।পরে সেখান থেকে ফয়সাল গ্রুপের লোকজন চলে যায়।বিকাল সাড়ে পাঁচটার দিকে ফের ফয়সালের নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে ১২ থেকে ১৫ জন এসে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারী(৬০),তার ভাই দেলোয়ার বেপারী(৫০) ও একই এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপন (৫০)কে অতর্কিত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত স্থান ত্যাগ করে।স্থানীয়রা তাদের ৩ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা আমাদের কে
জানায়, ফয়সাল বাহিনীর হাতে ধারালো অস্ত্র ছাড়াও লোহার পাইপ ছিল।অতর্কিত হামলার ঘটনায় ওই এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়।
শ্রীনগর থানার   ভারপ্রাপ্ত  কর্মকর্তা আব্দুুল্লাহ আল তায়াবীর বলেন, এই ঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...