প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ৭:১৬ পি.এম
মৌলভীবাজারে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে মাদকসহ গ্রেপ্তার- ৪

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবির) পৃথক অভিযানে মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার হয়েছে ২৭ লিটার দেশীয় মদ, ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পিস ইয়াবা।
সোমবার (১৫ই জুলাই) রাতে মৌলভীবাজার জেলার রাজনগর থানার এসআই এহসানুল হক হীরার নেতৃত্বে পুলিশের একটি টিমের অভিযানে উপজেলার দক্ষিণগাঁও গ্রাম থেকে আধা কেজি গাঁজাসহ সাবিত্রী রবিদাসকে গ্রেপ্তার করেছে। এ সময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে মাদক বিক্রির ৭৫০ টাকা উদ্ধার করা হয়। অন্য এক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন-মির্জাপুর সড়ক থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লুবন মিয়াকে গ্রেপ্তার করে।
এছাড়াও একই দিন রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল অভিযানে উপজেলার কালিঘাট ইউপির পুটিয়াছড়া চা বাগান এলাকা থেকে ২৭ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.