প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ১১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৪, ৪:০৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে ধরা পড়লো বিশালাকৃতির বাঘাইড়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের রানীগঞ্জের কুশিয়ারা নদী থেকে রবিবারে ধরা পড়ে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। এর ওজন ছিল প্রায় ১১০ কেজি। মাছটির দাম হাঁকা হয় ৪ লাখ টাকা। যদিও পরে মাছটি কেটে টুকরো টুকরো করে কেজি হিসেবে বিক্রি করেন বিক্রেতারা।
জানা গেছে, দুপুরের দিকে মৌলভীবাজার সদরের জেলা দায়রা জজ আদালতের সামনে এই বাঘ মাছটির দেখা মেলে।
বিশালাকৃতির বাঘ মাছ নিয়ে বসেন ছয়জন মাছ ব্যবসায়ী। উমেদ মিয়া নামের একজন মাছ ব্যবসায়ী মাছটিকে কেটে কেজি হিসেবে বিক্রি শুরু করেন। তিনি জানান, তারা ছয়জন মিলে রানীগঞ্জের কুশিয়ারা নদী হতে এক শিকারির কাছ থেকে মাছটি কেনেন তারা।
পানিতে ডুব দিয়ে ওই শিকারি মাছটি ধরেন বলে জানান উমেদ মিয়া। পরে তারা শিকারীর থেকে ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে আনেন। যদিও এ মাছটির দাম চাওয়া হয়েছিল ৪ লাখ টাকা।
বিশাল এ মাছটিকে কেটে কেজি হিসেবে বিক্রি করছেন উমেদ মিয়া ও তার বাকি শরিকেরা।
তারা প্রতি কেজি বাঘাইড় মাছ বিক্রি করছেন ১২"শ" থেকে দেড় হাজার টাকা করে। তবে এরই মধ্যে বিক্রি হয়ে যায় প্রায় ৯০ কেজি মাছ। ওই সময় পর্যন্ত আরও প্রায় ১০-১২ কেজির মতো মাছ বিক্রির বাকি ছিল। কিন্তু তাদের ভাষ্যমতে বাকি গুলো ও বিক্রির জন্য খুব বেশি সময় লাগবে বলে জানায়।
◑ উপদেষ্টা- মুহাম্মদ কামরূল ইসলাম ✪ সম্পাদক ও প্রকাশক- এমডি এস ইসলাম
◑প্রধান কার্যালয়:-৯২ মতিঝিল বা/এ ঢাকা-১২১২, আঞ্চলিক কার্যালয়:- ২৩০ বি বি রোড, চাষাড়া,নারায়ণগঞ্জ-১৪০০
✆-02-47650077, 02-2244272 ✆+88-01885-000126. +8801754-605090,
◑ www.samakalinkagoj.com ✔samakalinkagoj@gmail.com,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত® রেজি ডি/এ নং-৬৭৭৭,সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.