ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:-
ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো পদ্মা-রেলসেতু সংযোগ পিলারের নিচ থেকে মাটি কাটা নারায়ণগঞ্জে ৬০ শিক্ষা প্রতিষ্ঠানের ৬’শ শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক উৎসবের উদ্বোধন কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখা থেকে ৪ দিন পর ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ কক্সবাজারে বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকার পর এবার নারায়ণগঞ্জে মিললো গুলির খোসাসহ অত্যাধুনিক পেনগান ভেড়ামারায় আদালতের নির্দেশে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ কুলাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশীর মরদেহ হস্তান্তর টেকনাফে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ বিপুল গোলাবারুদ উদ্ধার প্রথমার্ধে পুরো মাঠে ছন্নছাড়া ব্রাজিল, সুশৃঙ্খল মরক্কোর ১-১ গোলে সমতা ১০ জেলার মানুষ আজ থেকে পাচ্ছে আইসিইউ না’গঞ্জে ফের আইনশৃংখলা বাহিনীর ওপর হামলা, এবার শিকার পুলিশ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক-৩ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের ভিসির দায়িত্বে মাসুদুজ্জামান নাসিক বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার অকাল মৃত্যু টেকনাফে পুলিশের অভিযানে, ২৪ ঘন্টা মধ্যে ৫ অপহৃত উদ্ধার বাতিল হচ্ছে ৬ বিষয়ে অনার্স, যুক্ত হচ্ছে প্রযুক্তিনির্ভর কোর্স রূপগঞ্জে ওজু শেখানোর নামে শিশুকে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার গন্ধর্বপুর পানি শোধনাগার রাজধানীবাসীর পানির চাহিদা পূরণ করবে: মির্জা ফখরুল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত মতিঝিলে দিনের আলোয় জনসম্মুখে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই শিশু রামিসা ধ/র্ষ/ণ-হ/ত্যা/য় ঘাতক দম্পতি সোহেল-স্বপ্নার মৃ/ত্যু/দণ্ড অনলাইন নিউজ পোর্টালের জন্য নতুন নীতিমালা করছে সরকার লক্ষ্মীপুর জেলায় ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করে গেজেট প্রকাশ বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক পদে জয় পেয়েছেন মাসুদুজ্জামান আজ ৭ই জুন, ঐতিহাসিক ছয় দফা দিবস বক্তাবলী-আলীরটেক’র মানুষের স্বাস্থ্যসেবায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর আহ্বান সদর ইউএনও’র বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়ছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান মাসুদুজ্জামান প্রিয় দল ব্রাজিলের শাড়িতে ‘হেক্সা’র বার্তা দিলেন জনপ্রিয় অভিনেত্রী হিমি ইরানে আবারও মার্কিন হামলা,  আইআরজিসির পাল্টা আক্রমণ ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন মৌলভীবাজারে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যসহ ১৭ আসামি গ্রেপ্তার কুষ্টিয়া সীমান্তে পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী ফিফা বিশ্বকাপের লাইভ ম্যাচ দেখাবে দেশীয় তিন টিভি চ্যানেল পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধার, কোনো হতাহত নেই ফের পদ্মা নদীতে পরে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধান আলী আকবর খানের পদত্যাগ রেখা গুনের প্রয়াণে নারায়ণগঞ্জ জেলা মহিলা পরিষদের গভীর শোক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক-৪ আইভীর বাড়ির সামনে পুলিশের কঠোর নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন মোহাম্মদপুরে এসে ছিনতাই শেষে, নারায়ণগঞ্জে ফিরে যেতেন চক্রটি অসহনীয় দাবদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন দীর্ঘ এক বছর পর কারামুক্ত হয়ে নিজ কুটিরে ফিরলেন আইভী মার্কিন শিশু অপহরণচেষ্টা: টেকনাফে গ্রেপ্তার-৩ জুড়ীতে বজ্রপাতে প্রান গেল ১৪টি প্রানীর কুষ্টিয়ায় বালু অপসারণকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহত মায়ের প্রতি অবহেলা: দায়িত্ব থেকে সরানো হলো সেই যুগ্ম সচিবকে নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সাথে জেলা মহিলা পরিষদের সৌজন্য সাক্ষাৎ অবশেষে কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক মেয়র আইভী ব্যাটারিচালিত অটোরিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর শিগ্রই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে রাজধানীজুড়ে অব্যাহত থাকবে তীব্র দাবদাহ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা খানজাহান আলী মাজারের দিঘিতে এবার এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন আসছে বাজেটে অটোরিকশা থেকে হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের চিন্তা রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা দেশে ফের বাড়ল জ্বালানি তেলের দাম নারায়ণগঞ্জে সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েক এলাকায় জাতীয় কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার শ্রীমঙ্গলে একই দিনে দুই শিশু পানিতে ডুবে মৃত্যু না’গঞ্জে ‘‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’’ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ টেকনাফে ১৬-এপিবিএন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি নারায়ণগঞ্জে যাত্রীবেশে গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার-১ শনিবারও খোলা থাকবে সরকারি-বেসরকারি ব্যাংক, লেনদেনের সময় কখন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ যুবক আটক সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১ম পর্যায়ে ১৩ হাটের ইজারা পেলেন যাঁরা নারায়নগঞ্জ সদর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই হাটের ইজারা সম্পন্ন, প্রশংসিত ইউএনও সারাদেশে একযোগে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ​সাংবাদিকদের বিরুদ্ধে মামলা: প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দ্রুত বিচার নিশ্চিত নিষ্পত্তির মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে: রায়হান কবির নারায়ণগঞ্জ সদরে এবার ১৩ হাটের বিপরীতে ১৪৮ দরপত্র বিক্রি স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি আসন্ন ঈদুল আজহায় এবার সংবাদপত্রে ছুটি ৫ দিন চেম্বার আদালতেও আইভির জামিন, মুক্তিতে এখন আর বাধা নেই ঈদুল আজহার তারিখ জানাল সৌদিআরব, বাংলাদেশে কবে আগামী ১৯ মে থেকে নারায়ণগঞ্জে শুরু ‘ভূমিসেবা মেলা নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী আতিকুল হত্যাকান্ডের রহস্য উদঘাটন প্রিমিয়ার ব্যাংকে না’গঞ্জ শাখায় বিশাল অংকের ‘অর্থ আত্মসাত করেছেন ব্যাংক কর্মকর্তারা টেকনাফে ৪’শ জেলে পরিবারের মাঝে বিজিবির খাদ্য সহায়তা টেকনাফ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ব্রিটেনের কাউন্সিলর নির্বাচনে মৌলভীবাজারের ৮জন নির্বাচিত  নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাছির হত্যা মামলায় আসামি-১০, গ্রেপ্তার-৪ যোগদানের মাত্র সাত দিনের মধ্যে মৌলভীবাজার এসপি প্রত্যাহার মৌলভীবাজারে নিখোঁজের তিনদিন পর মিললো যুবকের কাঁটা লাশ নারায়ণগঞ্জে লিকেজ থেকে বিস্ফোরণ: পাঁচজনের কেউই আর বেচে নেই গাজীপুরে পাঁচ খুন: হত্যাকারী সেই ফোরকানকে নিয়ে নতুন চাঞ্চল্যকর মোড় চট্টগ্রামে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের জানাজায় নিষিদ্ধ আ’লীগের মিছিল, স্লোগান টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে ৩২ হাজার ইয়াবা জব্দ ঢাকাগামী লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা, আটক-২ নারায়ণগঞ্জে আবারও খূন: এবার ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা কমলগঞ্জে শুক্লা সিনহা নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রাচ্যের সীটনের সাগরতীরে মহামানবের মিলনভূমি

প্রতিনিধির নাম
  • আপডেট সময়- ০৭:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

ঋতম্ভরা বন্দ্যোপাধ্যায়,
কলকাতা প্রতিনিধি।।
সুইডেনের ছোট্ট একটি শহর সীটন।বৈচিত্র্যপূর্ণ শহর।জনসংখ্যা মাত্র ৬৮ ।সকলেই বৃদ্ধ ও বৃদ্ধা।ধর্মের কোন বেড়াজাল নেই। নেই কোন প্রতিবন্ধকতা নিজ নিজ ধর্ম পালনের। অবাক হতে হয় এই ৬৮ জন বৃদ্ধ,বৃদ্ধার মধ্যে রয়েছেন খ্রিস্টান,মুসলীম,ইহুদী সম্প্রদায়ের মানুষ। আর ছিলেন একজন হিন্দু মহিলা রীনা চ্যাটার্জি। তাকে ঘিরেই আজকের এই লেখা।
সুইডেনের শেষ প্রান্তের একটি ছোট্ট শহর সীটন। ছোট্ট মানে একেবারেই ছোট্ট। যাকে হ্যামলেট বলে সেই ধরণের। জনসংখ্যা মাত্র আটষট্টি। তার অধিকাংশই আবার বৃদ্ধ বৃদ্ধা। তাঁরা জনপদটিকে সন্তানের মত স্নেহ করেই যেন এখানে রয়ে গেছেন। এমনিতে তো বরফে সবকিছু জমে থাকে বছরের চার চারটি মাস। তবু ওই বাল্টিক সাগরের দক্ষিণ থেকে আসা উষ্ণ স্রোত যা একটু উত্তাপ দেয় ওই বৃদ্ধ বৃদ্ধাদের হৃদয়ের অভ্যন্তরে।
জনসংখ্যায় নগণ্য হলেও শুধু খ্রীষ্টান নয়, মুসলমান, ইহুদিরাও আছেন। আর ছিলেন একজন হিন্দু রীনা। তাঁরা সবাই সুইডিশ নাগরিক হলেও আপনাপন ধর্মাচারণে এই শহরের মানুষ কখনও কাউকে বাধা দেন নি। একে আঁকড়ে ধরে রেখেছেন অপরকে। সবাই মিলে তৈরি করেছেন এক আদর্শ সমাজ।
এই সমাজের প্রাণভোমরা এক দম্পতি। আবেল রনবার্গ আর তাঁর স্ত্রী রীনা। আবেল জন্মসূত্রে ইহুদি আর রীনা ভারতীয় এবং বাঙালি। ওঁরা দুজনেই জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। ফিজিক্স আর ভারতীয় ইতিহাসের প্রেম আর পরিণয়ও সেখানেই। বেশীদিন জার্মানিতে ভালো না লাগায় তাঁরা স্টকহোম চলে আসেন। সেখান থেকে এই মুল্লুকে। দুজনেই সত্তরোর্ধ হলেও প্রাণস্পন্দনে ভরপুর। সব ধর্মের আনন্দ অনুষ্ঠানে তাঁরা সক্রিয় সহযোগিতা করেন। হ্যাঁ, ছোট্ট করে করেন একটা দুর্গাপুজোও।
রীণা চ্যাটার্জী পশ্চিমবঙ্গের হুগলির মেয়ে। ছোটবেলা থেকেই তাঁদের শরিকী বাড়িতে দুর্গাপুজো হতে দেখেছেন। তাই দুর্গাপুজোর সঙ্গে তাঁর আত্মিক টানটুকু রয়ে গিয়েছিল শেষ অবধি। তারপর কলকাতা, দিল্লী, লন্ডন, হামবুর্গ.. যেখানেই থেকেছেন, পুজোর সময়টুকু চিরকাল মায়ের পায়েই নিবেদন করেছেন। তাছাড়া তিনি সংস্কৃতে সুপন্ডিত ছিলেন বলে পুজোর মন্ত্রপাঠ ও পদ্ধতি নিয়েও ভাবতে হয় নি কোনোদিন।
সীটন এর পুজো গতবছর অবধি বেশ সাড়ম্বরেই হতো। তবে দুদিন। ওই অষ্টমী আর নবমী। রান্না হতো পায়েস। দুর্গার পটচিত্র ছিল রীণার বাড়িতে। সেখানেই পুজো হতো ফুল ফলাদি সহযোগে। রীণা মন্ত্র পড়ে সকলকে টীকা পরিয়ে শান্তির জল দিতেন। গঙ্গা তো নেই, তাই সমুদ্রের জলের সঙ্গে জর্ডনের হোলি ওয়াটার মিশিয়ে ছিটিয়ে দিতেন সবার মাথায়। কারো শান্তির অভাব ছিলো না।
কোভিডের দ্বিতীয় ঢেউ একদিন রীণাকে কেড়ে নিল। তখন স্বামী আবেলের মতই পুরো সীটন শহরটাই সাময়িক স্বব্ধ হয়ে গিয়েছিল শোকে। সেটা ২০২২ এর জুলাই মাস। মাস্ কনডোলেন্স( সমবেত শোক সভা) হলো
 স্থানীয় চার্চে। সেখানে তখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রীণার সবচেয়ে ভালোবাসার অনুষ্ঠান ও উৎসব যে দুর্গাপুজো, তা চালিয়ে যেতে হবে। সীটনের সবাই মিলে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানানোর সেটাই হবে সবচেয়ে সেরা পদ্ধতি। রীণার আত্মা নিশ্চয়ই তাতে শান্তি পাবে।
অনলাইনে পুজোর তারিখ খুঁজে নিতে অসুবিধা হল না। ঠিক হলো স্থানীয় চার্চের এনেক্সে একটা ঘর পুজোর জন্যে খুলে দেওয়া হবে। ফুল আর ফলের অভাব নেই। পায়েস রান্না দেখে দেখে শিখে নিয়েছেন অনেকেই। তবু চাল নয় ওটসের পায়েস হবে ঠিক হলো। কারণ চাল সিদ্ধ করার অভিজ্ঞতা নেই কারোরই।
সমস্যা হল পুজোর মন্ত্রপাঠ নিয়ে। সংস্কৃত দূর অস্ত, ইংরেজি জানা নেই প্রায় কারও। সুতরাং অষ্টমীতে রীণার ইহুদী স্বামী আবেল আর নবমীতে এক প্রবীন পাঠান ইউসুফ আজমের ওপর দায়িত্ব পড়লো মন্ত্র পড়ার। মুলতানে ইউসুফের বাড়ির পাশেই একটা শিবমন্দির ছিল। তিনি জানেন কি ভাবে মন্ত্র পড়তে হয়। তিনি সানন্দে রাজি হলেন।
পুজো হয়ে গেলো। গতবারের পুজো যেন একটু অন্যরকম! সে হোক! তবু বড়ই আন্তরিক। কান্ডারি নেই বটে। কিন্তু তাতে কি? পরিবার তো আছে! মানুষের পরিবার। আত্মীয়তার বন্ধন সেখান নাই থাক, মানবিকতার দৃঢ় এক বন্ধন তো আছে! আর আছে পারস্পরিক সম্মান, আবেগ, ভালোবাসা। মা দুর্গাও তো মানবী।মন্ত্রতন্ত্র নয়, সহজ সরল ‘মা’ ডাকে কি তিনি কাছে আসেন না? তবে তিনি কেমন মা?
বোধহয় সত্যি আসেন। মায়াবী চোখ দুখানি তুলে তাকান। আশীর্বাদ করেন। কোভিডে রীণা মারা যাওয়ার পর কিন্তু আর কেউ আক্রান্ত হননি সীটনে। বৃদ্ধ মানুষ কজনের সহজ সরল জীবনযাত্রা আগের মতই শিথিল শ্লথ গতিতে আজও চলছে। রীণার বাড়ির বৈঠকখানায় পটের দুর্গা আগের মতই স্মিত হাসিমুখে বিরাজ করছেন। তাঁর পুজো সামনের বছরেও হবে একথা তিনি জানেন। তিনি যে অন্তর্যামী!
বাংলাদেশের অনেকেরই আবাস রয়েছে সুইডেনে। তারা একবার সীটনে গিয়ে দেখে আসতে পারেন এই পৃথিবীর মধ্যে একমাত্র বেঁচে রয়েছে মহামানবের সাগরতীরে একটি মানব ধর্ম। আর বিরাজ করছে পরম শান্তি।

নিউজটি শেয়ার করুন..

ট্যাগস:-

প্রাচ্যের সীটনের সাগরতীরে মহামানবের মিলনভূমি

আপডেট সময়- ০৭:৩৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪