শিরোনাম
প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময়

মুন্সিগঞ্জে ইউপি চেয়ারম্যান সুমন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

 

বিশেষ(মুন্সীগঞ্জ)প্রতিনিধি।।

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার (৪৫) হত্যাকান্ডে আসামীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ।

আজ রবিবার সকাল ১০ টা হতে ঘন্টাব্যাপী জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের সামনে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় ও পাচগাও গ্রামসহ আশেপাশের গ্রামের প্রায় এক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পাঁচগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান দেওয়ান, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মোল্লা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র বিশ্বাস, নিহতের ছোট ভাই লিমন হালদার, ব্যবসায়ী সোহেল মোল্লা, সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার, সাবেক ইউপি সদস্য আয়েশা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে সুমন হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মিলেনুর রহমান মিলনের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান বলেন, হত্যাকান্ডের ঘটনায় মানববন্ধন শেষে হঠাৎ করেই এক আসামীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রন আনা হয়েছে। আগুন দেওয়ার ঘটনা তদন্ত করা হবে। অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য গত ৭ জুলাই দুপুর ১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের আঙ্গিনায় পুলিশের সামনে ইউপি চেয়ারম্যান সুমন হালদার কে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা সুমন কে উদ্ধার করে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ সময় তিন দুষ্কৃতিকারীকে ধরে পুলিশে সোপাদ্য করে উত্তেজিত জনতা। ঘটনার পরের দিন ৮ই জুলাই টঙ্গীবাড়ী থানায় নিহতের ছোট ভাই ইমন হালদার বাদী হয়ে সাতজনকে আসামি করে অভিযোগ দায়ের করলেও হত্যার মূল আসামিসহ পরিকল্পনাকারীরা এখনো পলাতক রয়েছে।

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...