শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

কুষ্টিয়ায় চোর সন্দেহে মাদকাসক্তকে পিটিয়ে হত্যা

 হৃদয় রায়হান,কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার দৌলতপুরে আরিফুল ইসলাম ওরফে বুশ (২৮) নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
৪ জুলাই, (বৃহস্পতিবার) সকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আরিফুল ইসলাম একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মহিষকুন্ডি পূর্বপাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি বাই সাইকেল চুরি হয়। সাইকেল চুরির অভিযোগে চোর সন্দেহে আরিফুল ইসলাম ওরফে বুশকে বুধবার দিবাগত রাতে আটক করে বেধড়ক মারপিট করে গোলাম ড্রাইভারের পরিবারের লোকজন ও এলাকাবাসী।
 একপর্যায়ে বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার অভাবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহত আরিফুল ইসলাম বুশ একজন নেশাগ্রস্ত ব্যক্তি ছিলেন এবং নেশার টাকার জন্য চুরির সাথেও জড়িত ছিলেন।
বুশের মৃত্যুর বিষয়ে প্রাগপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার বলেন, নিহত ব্যক্তি একজন মাদকাসক্ত ও পেশাদার চোর ছিল। এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে মারপিট করেছে গ্রামবাসী। সে চুরির কথা স্বীকারও করেছে বলে শুনেছি। পরে শুনতে পেলাম আজ সকালে সে মারা গেছে।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, চুরির অভিযোগে আরিফুল ইসলাম নামের এক চোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ও চুরি যাওয়া পরিবারের সদস্যরা। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...