শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।এ সময় মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী লঞ্চঘাটের মইজুদ্দিনের গরুর মাংসের খাবার হোটেল,মুন্সীগঞ্জ বাল্কহেড মালিক সমিতির কার্যালয়সহ প্রায় অর্ধশতাধিক অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা যায়,বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানে ডেকু দিয়ে স্থাপনাগুলো ধুমড়ে মুচড়ে ফেলা হয়েছে।দোকানপাটগুলোর মালিকগণ বদলি লাগিয়ে টিন ও কাঠ সরিয়ে নিচ্ছেন।অপরদিকে অভিযানের পূর্বেই টং দোকানগুলো ও মালামাল সরিয়ে নিয়েছেন।ভুক্তভোগীরা বলছেন, বিআইডব্লিউটিএ মাইকিং করার সাথে সাথেই অভিযান পরিচালনা করেছেন।তারা স্থাপনাগুলো সরিয়ে ফেলার সময় পাননি।তাড়াহুড়া করে অভিযান পরিচালনা করাই আমাদের অনেক ক্ষতির সম্মুখিন হতে হয়েছে।তারা আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ জায়গায় ব্যবসা করছি। আমাদের জায়গাগুলো নিয়মিত ভাড়া প্রদান করছি।জমির মালিকরাও নিয়মিত সরকারি খাজনা প্রদান করছেন।তারপরও আমাদের এ স্থাপনাগুলো হুট করে ভেঙ্গে দেওয়া হল।উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক।তিনি জানান,মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ১০৩ টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে।বুধবার সকালে মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।এ অভিযানে দুপুর ২ টা পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে আগামীকাল দ্বিতীয় দিনের মতো পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হবে।এ সময় বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপ-পরিচালক মোবারক হোসেন মজুমদার উপস্থিত ছিলেন।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...