শিরোনাম
মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২ মৃত্যুদণ্ড দেওয়া দুই বাংলাদেশির বিষয়ে সৌদি আরব কি ভিয়েনা প্রটোকল লঙ্ঘন করেছে? এবার ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সাংবাদিক আলিফ হত্যার রহস্য অচিরেই উদ্ঘাটন করা হবে: ডিআইজি জাহিদুল  আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী, হবে কুমারী পূজা টেকনাফে অস্ত্রসহ দূর্ধর্ষ ‘করিম ডাকাত’ গ্রেপ্তার পুলিশের বিভিন্ন ইউনিটে উচ্চপদস্থ কর্মকর্তাদের রদবদল মন্ত্রীসভা থেকে প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লালমনিরহাটে রাতের আঁধারে ১২ জনকে পুশইনের চেষ্টায় বিজিবির বাধায় পন্ড টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২

খোকসায় সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে গড়াই নদে স্কুলছাত্র নিখোঁজ

 হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার খোকসায় সহপাঠীদের সঙ্গে বেড়াতে গিয়ে গড়াই নদে ডুবে আমান হাসান (১৪) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের জানিপুর ঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আমান হাসান জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার শামীম হাসানের ছেলে। সে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে কাজ করছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
নিখোঁজ শিক্ষার্থীর নিকটাত্মীয় সাবুব আলম চঞ্চল  বলেন, স্কুল থেকে আমান হাসানসহ আট সহপাঠী গড়াই নদের জানিপুর ঘাটসংলগ্ন একটি কফি হাউসে আসে। সেখান থেকে তারা গড়াই নদের চরে যায়। এ সময় আমান ব্লকের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় সে। এক বন্ধু হাত ধরে টেনে তোলার চেষ্টা করে। নদে স্রোত বেশি থাকায় সাঁতার না জানায় আমান পানিতে তলিয়ে যায়।
বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও আমান হাসানের সন্ধান পায়নি। খবর পেয়ে স্থানীয় জেলেরা ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে সন্ধান করতে থাকেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ বলেন, ‘সহপাঠীরা মিলে স্কুল থেকে নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে একজন পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের পক্ষ থেকে উদ্ধার অভিযানের তদারক করা হচ্ছে।’
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি জেনেছি। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। এ ছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য খুলনা থেকে আরেকটি ডুবুরি দল রওনা দিয়েছে।’
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...