শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

কমলগঞ্জে নব্বই নারী কর্মী পেলো সঞ্চয়কৃত চেক-সনদপত্র

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
গ্রামীণ কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তৃতীয় পর্যায়ের প্রকল্পের মৌলভীবাজারের কমলগঞ্জে ৯০ জন নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ই জুন) বিকেলে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। মন্ত্রী ৯০ জন নারী কর্মীদের হাতে মোট ১ কোটি ১৬ লক্ষ টাকার চেক তুলে দেন।
এলজিইডি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম প্রমূখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর অধীনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তৃতীয় পর্যায়ের প্রকল্পের ৯০ জন নারী কর্মীরা ৪ বছর কাজ করেন। সেখানের বেতন থেকে সঞ্চয়কৃত হিসেবে জনপ্রতি এক লক্ষ ১৬ হাজার টাকার জমাকৃত চেক ও সনদপত্র উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয় নারীদের।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...