প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৯:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৪, ৭:১৭ পি.এম
সিদ্ধিরগঞ্জে টেনশন গ্রুপের হামলা সহ নারী নেত্রী শ্লীলতাহানি

লিটন চৌধুরী সিদ্ধিরগঞ্জ(না'গঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ২ নং ওয়ার্ডে যুবলীগের অফিসে হামলা চালিয়ে যুবলীগ নেত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।
রবিবার (২৩ জুন) সন্ধ্যায় ২নং ওয়ার্ড যুবলীগ অফিসে হামলা চালিয়েছে দুর্ধর্ষ কিশোরগ্যাং টেনশন গ্রুপের লিডার রাইসুল ইসলাম সীমান্ত ও তার সহযোগীরা।
এ সময় তারা অফিস ভাংচুর করে যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত রাসেলকে মারধর করে। এছাড়াও এ সময় সেখানে থাকা মহিলা নেত্রী ফাতেমাকে মারধর করে শ্লীলতাহানী করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় তারা কোনো আইনগত ব্যবস্থা না নেয়ার জন্য হুমকি ধামকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা আক্তার জানান, বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে আমাদের আওয়ামী যুবলীগ কার্যালয়ে বসে আলাপচারিতার সময় হঠাৎ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলামের বড় ছেলে কিশোরগ্যাং প্রধান রাইসুল ইসলাম সীমান্ত ও মেজো ছেলে ডেভিল এক্সো গ্রুপের প্রধান সারিব ইসলামসহ তাদের কয়েকজন সহযোগী হঠাৎ গাড়ি থামিয়ে অফিসে ডুকে আমার উপর আতর্কিতভাবে হামলা চালিয়ে আমাকে পিটিয়ে আহত করা সহ শ্লীলতাহানি করে।
এসময় সন্ত্রাসীগ্রুপ আমার পরনের জামা কাপড় ছিড়ে ফেলে। আমার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও বলেন, শফিকের সন্ত্রাসী তিন ছেলে পুরো সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে। বিভিন্ন অভিযোগে একাধিকবার র্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে ফিরে এসে এলাকায় ফের ত্রাসের রাজত্ব কায়েম করছে। এসকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
আহত রাসেল বলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়দানকারী শফিকুল ইসলাম শফির ছেলে টেনশন গ্রুপের লিডার রাইসুল ইসলাম সীমান্ত, মিজমিজি এলকারা মইন, মুন্না, আলামিন দেশীয় অস্ত্র নিয়ে আকষ্মিক এ হামলা চালায় অফিস ভাংচুর করে।
এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থানিতে সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় ফাতেমা নামে এক নারী নেত্রীর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।তবে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.