শিরোনাম
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সরকারের নতুন সিদ্ধান্ত সকল ব্যাংক কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের নির্দেশ বাজেটে পর ফের বাড়ছে সিগারেটের মূল্য, মন্ত্রীসভায় অনুমোদন  আ’লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিতাদেশ চেয়ে করা রিট কার্যতালিকায় মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান চারজনকে বিনাশ্রম কারাদণ্ড টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া মানবপাচার প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ একই কর্মস্থলে তিন বছর থাকা ভূমি কর্মকর্তা কর্মচারীদের বদলির নির্দেশ সিদ্ধিরগঞ্জে অনুমোদন বিহীন ‘দি প্যালেস’ রেস্টুরেন্টকে অর্থদন্ড জরিমানা বড়লেখায় খালে ভাসছিল নবজাতক শিশুর লাশ

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি।।
ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ও হাসানুল হক ইনু প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে ঈদ শুভেচ্ছা হিসেবে চিনি, সেমাই, প্যাকেট দুধ সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত শুকনা খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু মহোদয়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শহিদুল্লাহ ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
প্রতিবন্ধী এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোনো কারণে দৈহিকভাবে বিকলাঙ্গ বা মানসিকভাবে ভারসাম্যহীন এবং উক্তরুপ বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে আংশিক বা সম্পূর্ণ কর্মক্ষমতাহীন এবং স্বাভাবিক জীবনযাপনে অক্ষম। যারা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে তারা সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল প্রতিবন্ধিতা৷
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু মহোদয় সকল ছাত্র/ছাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে এবং তাদের পারিবারিক অবস্থ সম্পর্কে জানতে চান।তিনি আরো বলেন, তোমরা আমার কাছে অতি স্পেশাল, আমি তোমাদের সবার থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, তোমাদের কোন ধরনের সাহায্য সহযোগীতা লাগলে নিরদিধায় কোন মাধ্যমে আমাকে জানাবে, আমি সর্বাত্মক তোমাদের পাশে আছি আর থাকবো। তোমরা ভালো থাকেব, সুন্দর থাকবে ও সুস্থ্য থাকবে সবসময়। এ সময় সকল ছাত্র/ছাত্রী উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু মহোদয়কে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...