প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৪, ৩:১৮ এ.এম
বড়লেখায় দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় এক শিশুকে (১০) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই শিশুর বাবা মামলা দায়ের করা অভিযুক্ত জিলা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ই জুন) দুপুরে জিলা মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৩ই জুন) দুপুরে বড়লেখা পৌর এলাকার একটি কলোনীতে এই ঘটনাটি ঘটে। এদিকে নির্যাতনের শিকার ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রের বরাতে জানা গেছে, ওই শিশু তার নানীর সঙ্গে বড়লেখা পৌর এলাকার একটি কলোনীতে বসবাস করে স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। একই কলোনীতে আসামি জিলা মিয়াও থাকেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার (১৩ই জুন) দুপুর আড়াইটার দিকে ওই শিশু প্রকৃতির ডাকে সাড়া দিতে জিলা মিয়ার বসতঘরের সামনে দিয়ে যাচ্ছিলো। এসময় অভিযুক্ত জিলা মিয়া জোরপূর্বক ওই শিশুর হাত ধরে টেনে তার ঘরে নিয়ে যায়। পরে দরজা বন্ধ করে শিশুর ওপর পাশবিক নির্যাতন চালায়। এসময় ওই শিশু চিৎকার দিলে তার নানী দ্রুত গিয়ে জিলা মিয়াকে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার পরে ওই শিশুর নানী তাকে আহত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রাতেই ওই শিশুর বাবা থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিলাকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী শুক্রবার বিকেলে বলেন, এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা থানায় মামলা করেছেন। মামলার পরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।
☞ Chief Adviser' Prabir Kumar Saha, ☞ Chief Advisor' Masuduzzaman Masud ✪ Adviser-' Mohammad Kamrul Islam, ☞Editor & publisher' Mohammad Islam.◑ Head office:-Motijheel C/A, Dhaka-1212, Corporate office:-B.B Road ,Chasara,Narayanganj-1400,✆-02-47650077,02-2244272 Cell:+88-01885-000126.web: www.samakalinkagoj.com, News-samakalinkagoj@gmail.com,✆+8801754-605090(Editor) সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত 'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত,®রেজি ডি/এ নং-৬৭৭৭, All Rights Reserved ©Daily samakalin kagoj paper authority সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.