শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা খোকন সাহা আর নেই  নারায়ণগঞ্জে একটি মাদ্রাসায় আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আশঙ্কাজনক-৪ কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার শহীদ নূর হোসেন দিবস আজ টেকনাফে সেনাসদস্য হত্যায় তিন মামলা: আসামি-৯৫, আদালতে-৬ সন্ধ্যা থেকে মধ্যরাত, একের পর এক অগ্নি/কা/ন্ড ও বি/স্ফো/রণে কেঁ/পে উঠছে রাজধানী ঢাকা-নারায়ণগঞ্জ-গাজীপুরে ৬ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জে গার্মেন্টস ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট নারায়ণগঞ্জে পৃথকস্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খোকন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বহুতল ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃলিটন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ(না’গঞ্জ)প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বহুতল ফ্ল্যাট থেকে সজিব চৌধুরী (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা  পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার দিকে নাসিক ৭নং ওয়ার্ড এলাকার কদমতলী এলাকায় বহুতল ভবনের
১০ তলা বাড়ির ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটের বারান্দার গ্রীলের সাথে ফাঁস দেয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত সজীব চৌধুরী কক্সবাজার সদর এলাকার ব্যবসায়ী রুস্তম আলী চৌধুরীর ছেলে। সে প্রায় ২ বছর যাবত কদমতলী ১০ তলা এলাকার একটি বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় ভাড়াটিয়া হিসেবে রুম মেটের সাথে বসবাস করতো। নিহত সজীব নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির একজন ছাত্র বলে জানায় তার সহপাঠীরা।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুন জানান, স্থানীয় বাসিন্দারা সকালে রাস্তা থেকে ১০ তলা ফ্ল্যাটের ৬ষ্ঠ তলার বারান্দায় এক যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ৯টার দিকে থানায় খবর দিলে আমরা দ্রুততম সময়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। লাশটি বারান্দায় ঝুলন্ত থাকা অবস্থায় পেয়েছি। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহালে শারীরিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম আবু বকর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...