শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

নাসিরনগরে পুলিশের অভিযানে চোরাই গরু সহ আটক-২

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে ৫টি চোরাই গরু উদ্ধার করেছে। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ছোয়াব আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে আবুল এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার ইব্রাহীম চৌধুরীর ছেলে দুলাল চৌধুরী। শুক্রবার (১৪ই জুন) বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১২ জুন দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পেনাগুল গ্রামের হারুন আহমদের ৩টি গরু এবং তার প্রতিবেশী মুসলিম উদ্দিনের ২টি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় পরদিন বৃহস্পতিবার (১৩ই জুন) গরুর মালিক হারুন আহমদ বাদি হয়ে বড়লেখা থানায় মামলা করেন। মামলার পরই বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তীর নির্দেশনায় এসআই স্বপন কান্তি দাসের নেতৃত্বে এসআই আতাউর রহমান অভিযানে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি রাস্তার পাশ থেকে চুরি যাওয়া ৫টি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এসময় গরুচোর দুলাল চৌধুরী ও হাবিবুর রহমান ওরফে আবুলকে গ্রেপ্তার করে পুলিশ।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী শুক্রবার(১৪ই জুন) বিকালে বলেন, বড়লেখা থেকে চুরি হওয়া ৫টি গরু উদ্ধারসহ দুই চোরকে নাসিরনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আবুল ও দুলাল আন্ত:জেলা চোর দলের সক্রিয় সদস্য। তারা  সিলেটের বিভিন্ন এলাকায় গরু চুরি করেছে বলে স্বীকার করেছে। আবুলের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও খুনের মামলা রয়েছে। দুই চোরকে শুক্রবার বিকালে পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...