
চট্টগ্রামের চাক্তাই খালে ডুবে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে দুই শিশু নিখোঁজের খবর পায় ফায়ার সার্ভিস।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের লামারবাজার স্টেশনের একটি ইউনিট ও আগ্রাবাদ ফায়ার ইউনিটের ডুবুরি দল ওই দুই শিশুকে উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ‘আমরা একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে অভিযান চালিয়ে যাচ্ছি। এখনও নিখোঁজ দুই শিশুর অভিভাবক পাওয়া যায়নি।’ প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, ওই দুই শিশু স্লুইসগেটের নদীর পাশে খেলা করার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়।তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি দ্রুততম সময়ে পেয়ে যাব।
◑ উপদেষ্টা- মুহাম্মদ কামরূল ইসলাম ✪ সম্পাদক ও প্রকাশক- এমডি এস ইসলাম
◑প্রধান কার্যালয়:-৯২ মতিঝিল বা/এ ঢাকা-১২১২, আঞ্চলিক কার্যালয়:- ২৩০ বি বি রোড, চাষাড়া,নারায়ণগঞ্জ-১৪০০
✆-02-47650077, 02-2244272 ✆+88-01885-000126. +8801754-605090,
◑ www.samakalinkagoj.com ✔samakalinkagoj@gmail.com,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত® রেজি ডি/এ নং-৬৭৭৭,সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.