প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৪, ৩:৪৯ পূর্বাহ্ন
কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ই জুন) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা ওই গ্রামের আতর মিয়ার মেয়ে নাবিলা (৭) ও একই গ্রামের মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা (৬)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) মো. কিবরিয়া হোসেন।
তিনি জানান,শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিলো নাবিলা ও তাসলিমা। এক পর্যায়ে বাড়ির পাশের রাজার দীঘির পানিতে পড়ে গিয়ে তারা ডুবে যায়। পরে সন্ধ্যার দিকে তাদেরকে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাজার দীঘি থেকে নাবিলা ও তাসলিমার নিথর মরদেহ উদ্ধার করা হয়।
◑ উপদেষ্টা- মুহাম্মদ কামরূল ইসলাম ✪ সম্পাদক ও প্রকাশক- এমডি এস ইসলাম
◑প্রধান কার্যালয়:-৯২ মতিঝিল বা/এ ঢাকা-১২১২, আঞ্চলিক কার্যালয়:- ২৩০ বি বি রোড, চাষাড়া,নারায়ণগঞ্জ-১৪০০
✆-02-47650077, 02-2244272 ✆+88-01885-000126. +8801754-605090,
◑ www.samakalinkagoj.com ✔samakalinkagoj@gmail.com,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১৮০,ফকিরাপুল পানির টাংকির গলি,মতিঝিল বা/এ, ঢাকা অবস্থিত'জননী প্রিন্টার্স' ছাপাখানা হতে মুদ্রিত® রেজি ডি/এ নং-৬৭৭৭,সর্বস্বত্ব সংরক্ষিত ©দৈনিক সমকালীন কাগজ পত্রিকা কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Samakalin Kagoj. All rights reserved.