বিশেষ প্রতিবেদক।।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার জাতীয় পরিচয়পত্রসহ স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এর আগে সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য অনলাইন ও সাংবাদিকদের কাছে যাওয়া নিয়ে তদন্ত শুরু হয়।
সোমবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
এ ঘটনায় ওই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ একজন এসআই এবং এএসআইসহ ৩ জনকে অভিযুক্ত করা হয়। পরে ওই অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল কে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করতে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এই ধারাবাহিকতার প্রেক্ষিতেই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।