শিরোনাম
ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার ফের সমুদ্রসৈকতে ভেসে এল আরেক পর্যটকের মরদেহ, মৃত্যু বেড়ে-৫ সাজেকে আটকা ৩ হাজার পর্যটককে খাগড়াছড়ি থেকে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী সাজেকে অবরোধকারীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত: এসপি টেকনাফে কোস্টগার্ডের অভিযানো ৫০ হাজার ইয়াবা জব্দ আজ থেকে টানা ৫ দিন বন্ধ দেশের সব ব্যাংক প্রথমবারের মতো ইউএনও সম্মেলন করার উদ্যোগ নিয়েছে সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশে আমার এটা প্রথম দুর্গাপূজা, সবকিছু দেখে এবং আথিতেয়তা আমি মুগ্ধ: মার্কিন রাষ্ট্রদূত ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা ফের গ্রেপ্তার

শ্রীমঙ্গলে চোরাই মোটরসাইকেল সহ আটক-১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
শনিবার (৮ জুন) রাত অনুমান সাড়ে ৯টার দিকেমৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভাস্থ মৌলভীবাজার রোডের পূর্ব পার্শ্বে ‘হোটেল ইছাকী এমোস’এর আন্ডার গ্রাউন্ডের ভিতরে উত্তর পার্শ্বে থেকে সেলিম আলী (৪১) এর একটি নীল রংয়ের Honda Livo 110 cc মোটর সাইকেল চুরির ঘটনায় অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই/সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল পৌরসভাস্থ মৌলভীবাজার রোডের পূর্ব পার্শ্বে হোটেল ইছাকী এমোস এর সামনে থেকে উপস্থিত লোকজনের সহায়তায় মোটরসাইকেল চোর মিল্টন সরকারকে আটক করা হয়। আটকের পর তাহার হেফাজত হতে চোরাইকৃত একটি Honda Livo 110 cc নীল রংয়ের মোটরসাইকেল এবং মোটর সাইকেল চুরির কাজে ব্যবহৃত ০৭টি মাস্টার কী (চাবি) উদ্ধার করে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মিল্টন এর দেওয়া তথ্যমতে হোটেল “ইছাকী এমোস”এর আন্ডার গ্রাউন্ড হইতে অপর আরেকটি Apache 160cc লাল রংয়ের মোটর সাইকেল উদ্ধার ও জব্দ করা হয়।
আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ তার সহযোগী আসামীগন বিশেষভাবে তৈরি করা মাস্টার কী(চাবি) ব্যবহার করে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় গিয়ে মোটরসাইকেল চুরি করে আসছে। সিডিএমএস যাচাই করে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
আটককৃত মিল্টন কুমার সাহা প্রকাশ মোঃ সোহেল (৪৪), কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের (উত্তরপাড়া, দানিস মঞ্জিল) মৃত হারাধন সরকার প্রকাশ হারাধন প্রকাশ মৃত জাকির খানের ছেলে, সে বর্তমানে চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা এলাকায় বসবাস করে।
আটককৃত মিল্টন কুমার ওরফে সোহেলসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে থানা পুলিশ প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত ছিলেন তদন্ত মোঃ আমিনুল ইসলাম, অপারেশন তাপদ দাস, এস আই সুব্রত দাস সহ অন্যান্য অফিসারগন।
প্রেস ব্রিফিং শেষে আসামিকে পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...