শিরোনাম
মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে‘আকভান’, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযান মালিকদের জন্য সুখবর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ‘বিপজ্জনক বার্তা’: টিআইবি টেকনাফে সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ হাজার ইয়াবাসহ চালক আটক সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দেশের সার্বভোমত্ব ও গৌরবের প্রতীক, সশস্ত্র বাহিনী দিবস আজ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি’র মহাপরিচালক ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ১৭ পুলিশ কর্মকর্তা বদলি শিগগিরই ২৫ জেলার ডিসি প্রত্যাহার হচ্ছে আ’লীগ নেতাকর্মীদের ধরতে শিগ্রই চিরুনি অভিযান: ডিএমপি টুঙ্গিপাড়ার সাত স্থানে সড়ক অবরোধ, মাইকে বাজাচ্ছে ৭ই মার্চের ভাষণ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে‘আকভান’, সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে রিকশাচালকের মৃত্যু

এস কে সানি টঙ্গী (গাজীপুর):
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঘাটপাড় এলাকায় জনৈক বিপুলের রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত ওই রিকশা চালকের নাম শাহিন আলম (৩২)। তিনি হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার জলচুকা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শাহিন আলম পেশায় একজন রিকশাচালক। শুক্রবার সন্ধ্যায় তিনি রিকশা গ্যারেজে যান। এ সময় তার রিকশাটির ব্যাটারি চার্জ হচ্ছিল। অসাবধানতাবশত রিকশার ব্যাটারি থেকে বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ ফারুক হোসেন বলেন, শাহিন আলমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...