শিরোনাম
প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময় প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি: এসআরবি ফুটপাতে মারধরের ঘটনায় সেই যুবক আটক, দাড়িয়ে থাকা পুলিশ প্রত্যাহার সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার-৩ সিদ্ধিরগঞ্জে সাহেব আলী হত্যার আসামি সাব্বির গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট নিরসনে রাজপথে এসপি, ঘুরিয়ে দিলেন উল্টো পথে আসা যানবাহন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন দুই দিন বন্ধ থাকবে ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে এবার দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন নারায়ণগঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে বয়স্ককে মারধরকারীকে খুঁজছে পুলিশ নারায়ণগঞ্জে সামাজিক প্রতিরোধ কমিটির সাথে মহিলা পরিষদের মতবিনিময়

কুলাউড়ায় কিশোরীকে ধর্ষণের ঘটনায় সিএনজি চালক আটক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে সিএনজিচালিত অটোরিক্সার একজন চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১জুন) বিকেলে তাঁকে আটকের পর রাতে কুলাউড়া থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর মা মামলা করেন।
জানা গেছে, গ্রেপ্তারকৃত অটোরিক্সা চালকের নাম মো. ফুরকান আলী (৩৫)। তিনি কুলাউড়া উপজেলার একিদত্তপুর এলাকার বাসিন্দা।
কুলাউড়া থানার পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি যাত্রী পরিবহনের সময় উপজেলার এক দিনমজুর পরিবারের কিশোরীর সঙ্গে ফুরকানের পরিচয় হয়। গত বৃহস্পতিবার বিকেলে মেয়েটির সঙ্গে তার বাড়ির সামনের রাস্তায় ফুরকানের দেখা হয়। তিনি কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রাখেন। এরপর রাতে ধর্ষণ করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়ে। গতকাল বিকেল চারটার দিকে কিশোরীকে গাড়িতে তুলে উপজেলার টিলাগাঁও ইউনিয়নে নিয়ে যান ফুরকান। সেখানে নির্জন স্থানে মেয়েটিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তাঁর গাড়ি আটকানো হয়। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফুরকান ও কিশোরীকে থানায় নিয়ে যায়। খবর পেয়ে কিশোরীর স্বজনেরা থানায় ছুটে যান। রাতে কিশোরীর মা বাদী হয়ে ফুরকানকে আসামি করে থানায় মামলা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ প্রতিবেদককে বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। নির্যাতনের শিকার মেয়েটি খুবই অসুস্থ। তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। ফুরকানকে শনিবার পুলিশি প্রহরায় মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...